News Flash

  • Home
  • দিনের খবর
  • সেনা দিবসে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী-র
Image

সেনা দিবসে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী-র

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : দেশের ৭৫ তম সেনা দিবসে সামরিক কর্মী, প্রাক্তন সেনা এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইট করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয় তার সেনাবাহিনী নিয়ে গর্বিত। আমরা সবসময় আমাদের জওয়ানদের কাছে কৃতজ্ঞ থাকব। সৈন্যরা সবসময় দেশকে সুরক্ষিত রেখেছে। সঙ্কটের সময়ে সেনাবাহিনীর সেবা বিশেষভাবে প্রশংসনীয়।

টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও তাদের পরিবারকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, জাতি সেনাবাহিনীর অদম্য সাহস, বীরত্ব, আত্মত্যাগ এবং সেবাকে স্যালুট করে। ভারতকে সুরক্ষিত রাখতে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টার জন্য গর্বিত।

অন্যদিকে, বেঙ্গালুরুর গোবিন্দস্বামী প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে সেনা দিবসের কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। এবার সেনা দিবসের প্রতিপাদ্য ‘রক্তদান করুন- জীবন বাঁচান’। প্রথমবারের মতো দিল্লির বাইরে সেনা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।

Releated Posts

অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব

শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…

ByByNews Desk Jun 29, 2026

স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন

ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…

ByByNews Desk Jun 29, 2026

দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…

ByByNews Desk Jun 29, 2026

৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

কলকাতা, ২৯ জুন (আইএএনএস): তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার (কেএমসি) আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top