News Flash

Image

করিমগঞ্জে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিথিল ১৪৪ ধারা

করিমগঞ্জ (অসম) ১৪ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলায় গত ৮ জানুয়ারি সংঘটিত এক ঘটনার পরিপ্রেক্ষিতে ৯ জানুয়ারি ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত নিষেধাজ্ঞায় কিছু শিথিল করা হয়েছে। মকর সংক্রান্তি ও বিহু উৎসব উপলক্ষ্যে জারিকৃত ১৪৪ ধারায় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিথিল করেছে জেলা প্রশাসন।

শুক্রবার করিমগঞ্জে জারিকৃত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে জানানো হয়েছিল, করিমগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং মকর সংক্রান্তি ও বিহু উৎসব উপলক্ষ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা নিষেধাজ্ঞায় শিথিল করা হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র করিমগঞ্জ জেলায় বলবৎ করা হয়েছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top