News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চম্পকনগরে ত্রিপুরা বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচি নিয়ে কর্মশালা, পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানতালে এগিয়ে গেলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা সম্ভব : সমাজকল্যাণ মন্ত্রী 
Image

চম্পকনগরে ত্রিপুরা বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচি নিয়ে কর্মশালা, পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানতালে এগিয়ে গেলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা সম্ভব : সমাজকল্যাণ মন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানতালে এগিয়ে গেলেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা সম্ভব হবে৷ গড়ে উঠবে আত্মনির্ভর ত্রিপুরাও৷ এজন্যই রাজ্যেও বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প চালু করা হয়েছে৷ আগে রাজ্যের একটি মাত্র জেলায় এই প্রকল্প চালু ছিল৷ বর্তমান সরকার আসার পর প্রতিটি জেলায় এই প্রকল্প চালু করা হয়েছে৷ আজ চম্পকনগরে হারাধন সাহা ম’তি কমিউনিটি হলে ত্রিপুরা বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচি নিয়ে একদিনের কর্মশালার উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা একথা বলেন৷ 

কর্মশালার উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বলেন, আগে শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলায় ওয়ান স্টপ সেন্টার চালু ছিল৷ নির্যাতিতা মহিলারা এখানে আশ্রয় নিতে পারেন৷ বর্তমানে প্রতিটি জেলায় ওয়ান স্টপ সেন্টার গড়ে তোলা হয়েছে৷ নারী নির্যাতন ও বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা আরও বাড়াতে এবং রুখে দাঁড়াতে তিনি সবার প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন, শুধু সরকারি প্রচেষ্টায় নেশামুক্ত ত্রিপুরা গঠন করা সম্ভব হবে না৷ এই কাজে রাজ্যের সব অংশের মানুষকে এগিয়ে আসতে হবে৷ 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এর চেয়ারম্যান হিমানী দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পশ্চিম জেলা আধিকারিক ড. চন্দ্রানী বিশ্বাস, সমাজসেবী অভিজিত দেববর্মা প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া ব্লকের সিডিপিও হীরালাল দেববর্মা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলবাড়ি বিএসি’র চেয়ারম্যান রোকেন দেববর্মা, চাইল্ড রাইটস কমিশনের সদস্যা মনিষা সাহা ও শর্মিলা চৌধুরী৷ সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন জিরানীয়া প’ায়েত সমিতির চেয়ারপার্সন ম’ দাস৷ 

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top