News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বনদোয়ার প্রাথমিক কৃষি গ্রামীণ মার্কেটের উদ্বোধন, রাজ্যে ক’ষকের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে : কৃষিমন্ত্রী
Image

বনদোয়ার প্রাথমিক কৃষি গ্রামীণ মার্কেটের উদ্বোধন, রাজ্যে ক’ষকের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ কৃষকরা হলেন অন্নদাতা৷ রাজ্যে ক’ষির উন্নয়ন এবং ক’ষকের কল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে৷ এসমস্ত পরিকল্পনা রাজ্যে রূপায়ণ করা হচ্ছে৷ কৃষকদের সার্বিক বিকাশের জন্য রাজ্যে কিষান ক্রেডিট কার্ড-এর মাধ্যমে ১৩৮৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে৷ আজ উদয়পুর বনদোয়ার প্রাথমিক কৃষি গ্রামীণ মার্কেটের উদ্বোধন করে এই কথা বলেন ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ ক’ষকদের আয় বাড়ানোর জন্য রাজ্য সরকার সার, কৃষি যন্ত্রপাতি বীজ ইত্যাদি প্রদান করছে৷ স্বসহায়ক দলের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণের জন্যও রাজ্য সরকার কাজ করছে৷ 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷ স্বাগত বক্তব্য রাখেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস৷ উল্লেখ্য, এই বাজার শেড নির্মাণে ব্যয় হয়েছে ৬০ লক্ষ টাকা৷ এছাড়া এদিন ইছাছড়া প্রাথমিক গ্রামীণ ক’ষি মার্কেটেরও উদ্বোধন করেন ক’ষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তিনি সেখানে ক’ষকদের সঙ্গে মতবিনিময় করেন৷ ক’ষকদের সার্বিক বিকাশে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনাগুলি তুলে ধরে বক্তব্য রাখেন তিনি৷ উল্লেখ্য, এই বাজার শেড নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৪৭ হাজার টাকা৷ স্বাগত ভাষণ দেন ক’ষি দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস৷ এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়৷ তিনি আজ তুলামুড়ায় নির্মিত গ্রামীণ ক’ষক উপদেষ্টা কেন্দ্রের উদ্বোধন করে বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার ক’ষকদের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে৷ অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন ক’ষি দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকরাবন প’ায়েত সমিতির চেয়ারপার্সন সুুপ্রিয়া সাহা, সমাজসেবী অভিষেক দেবরায়, জিতেন মজমদার সহ বিশিষ্টজনেরা৷ এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ৪৩ লক্ষ টাকা৷ এদিন ক’ষিমন্ত্রী শ্রী সিংহরায় গকুলপুর এগ্রি কমপ্লেে’ জেলা ক’ষি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top