News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বরাষ্ট্র (কারা) দপ্তরের সাফল্য নিয়ে পুস্তিকা প্রকাশ, কারা আবাসিকদের বিভিন্ন বৃত্তিমূলক কাজে উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : কারামন্ত্রী
Image

স্বরাষ্ট্র (কারা) দপ্তরের সাফল্য নিয়ে পুস্তিকা প্রকাশ, কারা আবাসিকদের বিভিন্ন বৃত্তিমূলক কাজে উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : কারামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ বর্তমান রাজ্য সরকার কারা দপ্তরের আধুনিকীকরণে বিশেষভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে৷ কারাবাস শেষ করার পর কারা আবাসিকগণ যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন ও জীবিকা নির্বাহের পথ সুুগম করতে পারেন সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে৷ কারা আবাসিকদের বিভিন্ন বৃত্তিমূলক কাজে উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ স্বরাষ্ট্র (কারা) দপ্তরের গত ৫ বছরের বিভিন্ন উল্লেখযোগ্য সাফল্য ও কর্মসূচি সম্বলিত একটি পুস্তিকার আজ আনুষ্ঠানিক প্রকাশ করে একথা বলেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল৷ এই উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে কারামন্ত্রী আরও বলেন, কারা আবাসিকদের জীবনমান উন্নয়নে দপ্তর বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে৷ তাদের জন্য কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়াও ধর্মনগরে নির্মান করা হয়েছে অত্যাধুনিক পরিকাঠামো সম্পন্ন নতুন কারা ভবন৷ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকারের সময়কালে প্রবর্তিত করা হয়েছে কারা দপ্তরের ত্রিপুরা সংশোধনাগার রুল্ ২০২১৷ কারা দপ্তরে ২৪৯টি বিভিন্ন পদে লোক নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও কারা মন্ত্রী শ্রী পাল জানান৷ 

অনুষ্ঠানে আই জি প্রিজন অদিতি মজমদার বলেন, মহিলা কারা আবাসিকদের সঙ্গে থাকা ৬ বছর বয়সের নিচে শিশুদের থাকা খাওয়া ও দেখাশোনা করার জন্য প্রতিটি কারাগারে বিশেষ ব্যবস্থা রয়েছে৷ কারা আবাসিকদের শারীরিক সুুস্থতা সুুনিশ্চিত করতে বিনামূল্যে প্রতিটি কারা আবাসিকদের চিকিৎসা সরকারী হাসপাতালে প্রদান করা হয়৷ কারা আবাসিকরা যাতে তার বাড়ীর লোকজন, আত্মীয়, বন্ধ পরিজনদের সাথে কথা বলতে পারেন তার জন্য কারাগারে টেলিফোনের মাধ্যমে কথা বলার সুুবন্দোবস্ত রয়েছে৷ এটা কারা দপ্তরের একটি উল্লেখযোগ্য সংযোজন বলেও তিনি উল্লেখ করেন৷ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে নির্যাতিত ব্যক্তিদের সহায়তার জন্য দ্যা ত্রিপুরা ভিক্টিম কমপেনসেশন স্কিমে কারা দপ্তরের মাধ্যমে অর্থ প্রদান করা হয়৷ আইজি প্রিজন অদিতি মজমদার আরও বলেন কারা আবাসিকদের বাঁশবেত, বেকারি, ফুল ও সব্জি চাষ ইত্যাদি বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণ দেওয়া হয়৷এর ফলে কারাবাস শেষে জীবিকা নির্বাহ ও সমাজ জীবনে তাদের বিশেষ অবদান রাখা সহজতর হয়৷ সাংবাদিক সম্মেলনে কারা দপ্তরের সচিব তাপস রায় উপস্থিত ছিলেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top