News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানুষের আশীর্বাদের বিশ্বাস বিজেপি রেখেছে : মুখ্যমন্ত্রী
Image

মানুষের আশীর্বাদের বিশ্বাস বিজেপি রেখেছে : মুখ্যমন্ত্রী

 খোয়াই, ১০ জানুয়ারি ।। ২০১৮ সালে মানুষ বিজেপি-কে আশীর্বাদ দিয়েছেন। সেই আশীর্বাদের বিশ্বাস বিজেপি রেখেছে। তাই, এই জনবিশ্বাস যাত্রার আয়োজন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেছেন।  

মঙ্গলবার বিজেপির জন বিশ্বাস রথ যাত্রা খোয়াই জেলায় এসে পৌছেছে। কমলপুর থেকে এই জন বিশ্বাস রথ যাত্রা খোয়াই পৌছেছে। জন বিশ্বাস রথ খোয়াই পৌঁছানোর পর এইদিন খোয়াই-র মোহর মঞ্চে বিজয় সংকল্প জনসভার আয়োজন করা হয়েছে। 

বিজয় সংকল্প জন সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, বিজেপির নির্বাচনী প্রবাহী ডাক্তার মহেন্দ্র সিং, প্রদেশ বিজেপির সম্পাদক অমিত রক্ষিত, বিজেপি খোয়াই মন্ডলের সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা। বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, ২০১৮ সালে দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র নেতৃত্বে মানুষ রাজ্য থেকে দুঃশাসনের সরকারকে উৎখাত করেছেন। তারপর মানুষ বিজেপিকে আশীর্বাদ দিয়েছিল। সেই আশীর্বাদের বিশ্বাস বিজেপি রেখেছে। তাই বর্তমানে জন বিশ্বাস রথ যাত্রা শুরু করা হয়েছে। রাজ্যের দুই প্রান্ত থেকে এই জন বিশ্বাস রথ যাত্রা শুরু হয়েছে। কাতারে কাতারে মানুষ এই জন বিশ্বাস রথ যাত্রায় সামিল হচ্ছেন।

Releated Posts

নিট প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৫ জুন যুব কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ১১ জুন: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগামী…

ByByReshmi Debnath Jun 12, 2026

অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…

ByByReshmi Debnath Jun 12, 2026

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top