News Flash

  • Home
  • বিনোদন
  • অস্কারের দৌড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’, উচ্ছ্বসিত বিবেক
Image

অস্কারের দৌড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’, উচ্ছ্বসিত বিবেক

মুম্বই, ১০ জানুয়ারি (হি.স.) : এবার অস্কারের লড়াইয়ে জায়গা করে নিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। আরও পাঁচটি ভারতীয় ছবির সঙ্গে অস্কার পুরস্কারের প্রথম নির্বাচনী তালিকায় জায়গা করে নিল এই ছবি।মঙ্গলবার নিজেই টুইট করে একথা জানিয়েছেন পরিচালক। মুক্তি পাওয়ার আগে থেকেই এই ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।বিবেক অগ্নিহোত্রী এই ছবিকে ‘প্রোপাগন্ডা’ হিসেবে উপস্থাপন করেছেন বলে মত সিনে সমালোচকদের। এই ছবিতে সত্য়কে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, দাবি অনেকের ৷ যেভাবে তিনি কাশ্মীরের ইতিহাস তুলে ধরেছেন ছবিতে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার অভিনীত এই ছবি প্রেক্ষাগৃহে যে মারাত্মক সাফল্য পেয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মঙ্গলবার আকাদেমির প্রাথমিক তালিকায় জায়গা করে নেওয়ার আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিবেক নিজেই।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top