News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি নতুন শ্লোগান এনে মানুষের ভাবাবেগ নিয়ে খেলছে, আইপিএফটি এবং তিপরা মথা-কে বিঁধলেন সুদীপ রায় বর্মণ
Image

জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি নতুন শ্লোগান এনে মানুষের ভাবাবেগ নিয়ে খেলছে, আইপিএফটি এবং তিপরা মথা-কে বিঁধলেন সুদীপ রায় বর্মণ

আগরতলা, ৯ জানুয়ারি(হি. স.) : জনজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলি সবসময় নতুন শ্লোগান এনে জনজাতি ভোটারদের ভাবাবেগ নিয়ে খেলা করে থাকে। আজ করমছড়ায় তিপরাল্যান্ড ইস্যুতে আইপিএফটি এবং গ্রেটার তিপরাল্যান্ড ইস্যুতে তিপরা মথা-কে এভাবেই নিশানা করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাঁর কথায়, পাহাড়ের নিরীহ মানুষ ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হচ্ছেন। কিন্তু, কংগ্রেস মানুষের মূল সমস্যা নিয়ে ভাবছে এবং ওই সমস্যা সমাধানে রাজনীতি করছে।

সম্প্রতি তিপরা মথা চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মণ কংগ্রেস এবং সিপিএমের সাথে দূরত্ব রেখে বিজেপির বন্ধু আইপিএফটির উদ্দেশ্যে জোটের বার্তা দিয়েছেন। সম্ভবত তাতেই বেজায় চটেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন তিনি বলেন, ত্রিপুরায় টিইউজেএস, আইএনপিটি, এনএসপিটি সহ আর অনেক আঞ্চলিক দলের রাজনীতির তিক্ত অভিজ্ঞতা রয়েছে মানুষের। তাঁরা প্রত্যেক সময় নতুন শ্লোগান নিয়ে হাজির হন এবং জনজাতি ভোটারদের ভাবাবেগ নিয়ে খেলা করেন। কিন্তু, কংগ্রেস সম্পূর্ণ আলাদা উপায়ে মানুষের দাঁড়াতে চাইছে। মানুষের মূল সমস্যা সমাধানে রাজনীতি করতে চাইছে। প্রসঙ্গত, করমছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন দিবা চন্দ্র রাঙ্খল। তিনি সম্প্রতি বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য মৌলিক সুবিধার ঘাটতি নিয়ে সুর ছড়িয়ে সুদীপ বাবু বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্বেও গিরিবাসীরা মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। পানীয় জলের সংকট তীব্র রূপ নিয়েছে এবং স্বাস্থ্য পরিষেবা উপলব্ধ নয় এরাজ্যে। শুধু তাই নয়, স্কুল, কলেজ অলীক স্বপ্ন বলেই মনে হচ্ছে। অথচ, কারোর ওই সমস্ত নিয়ে ভাবনা চিন্তার প্রয়োজন বোধ হয় না।এদিন সুদীপ আইপিএফটি-কে নিশানা করে বলেন, তিপরাল্যান্ডের শ্লোগান দিয়ে ক্ষমতায় এসে বিজেপির জোট শরিক ওই দল প্রতিশ্রুতি ভুলে গেছে। এখন নতুন নাম জুড়ে দিয়ে তিপরা মথা গ্রেটার তিপরাল্যান্ডের শ্লোগান দিয়ে মাঠে নেমেছে। তাঁর প্রশ্ন, বাস্তবে গ্রেটার তিপরাল্যান্ড মানুষের কিভাবে উপকারে আসবে তার ব্যাখ্যা এখনো মিলেনি। ওই শ্লোগানে গিরিবাসীদের অবস্থার উন্নতি হবে না, তা নিশ্চিত, কটাক্ষ করা বলেন সুদীপ রায় বর্মণ।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top