News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লঘু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক চলতি অর্থ বছরে উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৮০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে : নারায়ণ রাণে
Image

লঘু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক চলতি অর্থ বছরে উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৮০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে : নারায়ণ রাণে

আগরতলা, ৯ জানুয়ারি(হি. স.) : চলতি অর্থ বছরে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য বাজেটে গত বছরের তুলনায় ৮০০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে লঘু, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক। মন্ত্রকের বরাদ্দ অর্থে গত কয়েক বছরে অসম এবং সিকিম দারুন সাফল্যের ছাপ রেখেছে। আজ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় লঘু, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের মন্ত্রী নারায়ণ রাণে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন। তাঁর দাবি, ২০২১-২২ অর্থ বছরে উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যা এবছর বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার কোটি টাকা।

এদিন তিনি বলেন, মন্ত্রকের বরাদ্দ অর্থে তৃণমূল স্তর পর্যন্ত উন্নয়নের পর্যালোচনায় ত্রিপুরায় এসেছি। তাতে দেখা যাচ্ছে, সাম্প্রতিককালে উত্তর-পূর্বাঞ্চলে দারুন কাজ হচ্ছে। তাঁর কথায়, গত অর্থ বছরে বরাদ্দ অর্থ পুরোটাই এই অঞ্চলের রাজ্যগুলি খরচ করেছে। এক্ষেত্রে সিকিমে মানুষের গড় আয় বেড়ে ৪ লক্ষ টাকা হয়ে গেছে। অসমেও তীব্র গতিতে কাজ চলছে। ত্রিপুরার ক্ষেত্রে কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে চর্চা হয়েছে। তাতে, কিছু পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তাঁর মতে, পর্যটন ক্ষেত্রে দ্রুত উন্নতির সম্ভাবনা প্রবল। ফলে, পর্যটন ক্ষেত্রের দিকে অধিক গুরুত্ব দিতে হবে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন, গোয়া-তে সরকারের মোট রাজস্ব আয়ের ৯৫ শতাংশ পর্যটন ক্ষেত্র থেকে আসে। তাঁর কথায়, ত্রিপুরায় আগামী তিন বছরের মধ্যে গড় আয় দুই লক্ষাধিক করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কারণ, প্রধানমন্ত্রী চাইছেন, জাতীয় গড়ের থেকে কম গড় আয় কোন রাজ্যের থাকুক। বর্তমানে ত্রিপুরায় গড় আয় ১.৮ লক্ষ টাকা, বলেন তিনি। 

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top