News Flash

  • Home
  • দিনের খবর
  • আইন মেনে গ্রেফতার করা হয়নি, চন্দা ও দীপককে জেল থেকে ছাড়ার নির্দেশ বম্বে হাইকোর্টের
Image

আইন মেনে গ্রেফতার করা হয়নি, চন্দা ও দীপককে জেল থেকে ছাড়ার নির্দেশ বম্বে হাইকোর্টের

মুম্বই, ৯ জানুয়ারি (হি.স.): আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন ঋণ জালিয়াতি মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার ও তার স্বামী দীপক কোচারকে জেল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। সোমবার এই নির্দেশ দিয়ে বম্বে হাইকোর্ট জানিয়েছে, “আইন মেনে গ্রেফতার করা হয়নি।” চন্দা কোচার ও দীপক কোচারকে পৃথক ১ লক্ষ টাকার নগদ জামিনে মুক্তির অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট। যদিও, মুক্তির বিরোধিতা করছে সিবিআই।

কিছু দিন আগেই গ্রেফতার করা হয় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার এবং তার স্বামী দীপক কোচারকে। সোমবার বম্বে হাইকোর্ট জানিয়েছে, “আইন মেনে গ্রেফতার করা হয়নি।” এরপরই সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়া চন্দা কোচার ও তার স্বামী দীপককে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্ত করার অনুমতি দিয়েছে বম্বে হাইকোর্ট।

Releated Posts

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top