করণদিঘি, ৮ জানুয়ারি (হি.স.): করণদিঘি ব্লকের রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা করল সিপিএম। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামাঞ্চলে পদযাত্রার কর্মসূচি নিয়েছে সিপিএম। রবিবার তারই অংশ হিসেবে পদযাত্রা করল সিপিএম।
পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিটা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির এলাকা ছুঁয়ে জনসংযোগ বাড়ানোই সিপিএমের লক্ষ্য। এবার সিপিএমের রাজ্য নেতৃত্বের নির্দেশেই নীচু তলায় সংগঠনকে চাঙ্গা করার জন্য আপাতত স্থানীয়স্তরেই নজর দিচ্ছেন সিপিএমের নেতারা। করণদিঘি ব্লকের রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় পদযাত্রা করল সিপিএম। সারা ভারত কৃষক সভার উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক সুরজিৎ কর্মকার বলেন, ‘চোর তাড়াও গ্রাম বাঁচাও, বাংলা বাঁচাও শীর্ষক স্লোগানকে সামনে রেখে গ্রামগঞ্জে পাড়ায় ও মহল্লায় কর্মসূচি পালন করা হয়।‘
ডালখোলা এরিয়া কমিটির সম্পাদক রামকৃষ্ণ বিশ্বাস বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এবং শাসকদলের নেতা-মন্ত্রী ও প্রশাসনিক কর্তাদের গ্রেপ্তার তরুণ প্রজন্মের মধ্যেই বেশি প্রভাব ফেলেছে। দুর্নীতির প্রতিবাদ এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন একমাত্র সিপিএম চালাচ্ছে। মূলত যুব ও ছাত্র সংগঠনকে সামনে রেখে।

পঞ্চায়েত নির্বাচনের আগে করণদিঘিতে পদযাত্রা করল সিপিএম
Tags:
Releated Posts
বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের
পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…
পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…
৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির
পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…


















