News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শোণিতপুরে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত ২৫ কেজি গাঁজা এবং ২৪ গ্রাম ড্রাগস, আটক চার
Image

শোণিতপুরে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত ২৫ কেজি গাঁজা এবং ২৪ গ্রাম ড্রাগস, আটক চার

তেজপুর (অসম) ৮ জানুয়ারি (হি.স.) : ড্রাগস বিরোধী অভিযানে নেমে ফের সাফল্য পেয়েছে শোণিতপুর জেলা পুলিশ। আজ রবিবার পৃথক পৃথক অভিযানে নেমে ২৫ কিলোগ্রাম গাঁজা এবং ২৪ গ্রাম ড্রাগস বাজেয়াপ্ত করেছে পুলিশের অভিযানকারী দল। এর সঙ্গে এএস ১২ কিউ ৪০২৭ নম্বরের একটি সুইফট ডিজায়ার সহ চারজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সূত্রের এক খবরের উপর ভিত্তি করে মহাভৈরব এবং বড়ঘাট ফাঁড়ির পুলিশ আজ সকালে যৌথভাবে অভিযানে নেমে গোটলং নামপাড়া গ্রামের জনৈক মন্নাস আলির ছেলে আনোয়ার হুসেনের ঘর থেকে ২৫ কেজি ৭৮৬ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।

অন্যদিকে আজ দুপুরে বড়ঘাট থানার অফিসার ইনচার্জ সীমান্ত পাঠকের নেতৃত্বে বগাপুর গ্রামে অভিযান চালিয়ে রশিদুল ইসলাম নামের এক ব্যক্তির হেফাজত থেকে ২৪ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
উল্লেখ্য এস ১২ কিউ ৪০২৭ নম্বরের সুইফট ডিজায়ার গাড়িতে করে মাদক সামগ্রী নিয়ে আসা হচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে তেজপুরের পড়ুয়া চারিআলিতে গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ি চার আরোহী মাজবাটের জনৈক বাহার আলি, অংশুমান বসুমতারি, দিবজ্যোতি রাভা, দুমুরলাল পানিকা নামের চার ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে নামপাড়া গ্রামের আনোয়ার হুসেনের ঘরে গাঁজা মজুত আছে বলে তথ্য লাভ করে পুলিশ। এর পর সেই সূত্র ধরেই তল্লাশি চালানো হয়।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top