News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া বাইক সহ পুলিশের জালে আটর দুই কুখ্যাত চোর
Image

চুরি যাওয়া বাইক সহ পুলিশের জালে আটর দুই কুখ্যাত চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷  বাইক চুরির ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া বাইক সহ আটক দুই বাইক চোর৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলি টিআর-১-জে-২৯৯৪ নাম্বারের একটি অটো আটক করে৷ উদ্ধার হয় মদ৷ আটক দুই বাইক চোরের নাম অমিত মালাকার, বাড়ি শ্রীনগর থানার অন্তর্গত নেতাজীনগর এলাকায়৷ অপর আটক বাইক চোরের নাম নির্মল দাস, বাড়ি শ্রীনগর থানার অন্তর্গত নাগীছড়া এলাকায়৷ জানা যায় অমিত বিদ্যাসাগর ব্রীজ সংলগ্ণ এলাকা থেকে টিআর-০১-পি-৮৬২০ নাম্বারের বাইকটি চুরি করে৷ অন্যদিকে নির্মল কামান চৌমুহনী থেকে টিআর-০১এএইচ-৬২৭৯ নাম্বারের বাইকটি চুরি করে৷ তারা আগেও বাইক চুরির ঘটনার সাথে জড়িত৷ সদ্য জামিনে দেল থেকে বাইরে আসে৷ সেই সুত্রধরে তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া বাইক সমেত চোরকে আটক করতে সক্ষম হয়৷ পূর্ব থানায় সাংবাদিকদের অবগত করেন সদর এস ডি পি ও- অজয় কুমার দাস৷ তিনি আরো জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশএকটি অটো আটক করে৷ এই অটো করে অবৈধ মদ পাচার করা হচ্ছিল৷ আটক করা হয় অটো চালক পন্টু দাসকে৷ তার বাড়ি বামুটিয়া কালিবাজার এলাকায়৷ উদ্ধার হয়েছে ১৫০ বোতল বিলাতি মদ৷ আটককৃত বিদেশি মদগুলির বাজার মূল্য ১ লক্ষটাকা৷

Releated Posts

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

গাড়ি রাখা নিয়ে বিবাদ, যুবকের উপর হামলা, অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: সামান্য গাড়ি রাখা নিয়ে বিবাদকে কেন্দ্র করে উদয়পুরের খিলপাড়া সিএনজি স্টেশনে এক যুবকের উপর হামলার…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

উদয়পুরে ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ৮২ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও মহান শিক্ষাবিদ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

রাজন্য আমলের ঐতিহ্য মেনে দুর্গাবাড়িতে ‘কাঠাম খিলি’, জন্মাষ্টমীতে ধর্মীয় আবহ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এ বছরও রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী রীতি মেনে রাজধানী আগরতলা…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top