নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ বাইক চুরির ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া বাইক সহ আটক দুই বাইক চোর৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলি টিআর-১-জে-২৯৯৪ নাম্বারের একটি অটো আটক করে৷ উদ্ধার হয় মদ৷ আটক দুই বাইক চোরের নাম অমিত মালাকার, বাড়ি শ্রীনগর থানার অন্তর্গত নেতাজীনগর এলাকায়৷ অপর আটক বাইক চোরের নাম নির্মল দাস, বাড়ি শ্রীনগর থানার অন্তর্গত নাগীছড়া এলাকায়৷ জানা যায় অমিত বিদ্যাসাগর ব্রীজ সংলগ্ণ এলাকা থেকে টিআর-০১-পি-৮৬২০ নাম্বারের বাইকটি চুরি করে৷ অন্যদিকে নির্মল কামান চৌমুহনী থেকে টিআর-০১এএইচ-৬২৭৯ নাম্বারের বাইকটি চুরি করে৷ তারা আগেও বাইক চুরির ঘটনার সাথে জড়িত৷ সদ্য জামিনে দেল থেকে বাইরে আসে৷ সেই সুত্রধরে তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া বাইক সমেত চোরকে আটক করতে সক্ষম হয়৷ পূর্ব থানায় সাংবাদিকদের অবগত করেন সদর এস ডি পি ও- অজয় কুমার দাস৷ তিনি আরো জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশএকটি অটো আটক করে৷ এই অটো করে অবৈধ মদ পাচার করা হচ্ছিল৷ আটক করা হয় অটো চালক পন্টু দাসকে৷ তার বাড়ি বামুটিয়া কালিবাজার এলাকায়৷ উদ্ধার হয়েছে ১৫০ বোতল বিলাতি মদ৷ আটককৃত বিদেশি মদগুলির বাজার মূল্য ১ লক্ষটাকা৷

চুরি যাওয়া বাইক সহ পুলিশের জালে আটর দুই কুখ্যাত চোর
Tags:
Releated Posts
অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব লক্ষীনগরবাসী
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১১ জুন: ত্রিপুরায় অনুপ্রবেশ এবং মানব পাচার নিয়ে উদ্বেগের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন…
গোয়েন্দা বিভাগের বড় সাফল্য, ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল যাত্রাপুর থানা।…
বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…
রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…


















