নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ কৈলাশহর পুরপরিষদের সামনে সন্ধ্যা ৬ টা নাগাদ বিজেপি কৈলাসহর মন্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প সমাবেশ৷ বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই শাসক দল ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে৷ তার মধ্যে বর্তমানে তারা জনবিশ্বাস যাত্রা শুরু করেছে৷ বর্তমানে শাসক দল বিরোধী দলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে বলা যায়৷ কৈলাশহর পুরপরিষদের সামনে এই জনসংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্জী, আসাম ও ত্রিপুরা বিজেপি এর ইনচার্জ ফনিদ্র নাথ শর্মা, রাজ্য সম্পাদক অমিত রক্ষিত, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সংখ্যালঘু নেতৃ বিলকিস জাহান, নীতিশ দে, কৈলাশহর পুরো পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় প্রমূখ্য৷ এই জনসংকল্প সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়৷

কৈলাসহরে বিজেরি উদ্যোগে বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত
Tags:
Releated Posts
নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…
(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…
বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই
আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…
পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর
আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…


















