News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে বিজেরি উদ্যোগে বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত
Image

কৈলাসহরে বিজেরি উদ্যোগে বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ কৈলাশহর পুরপরিষদের সামনে সন্ধ্যা ৬ টা নাগাদ  বিজেপি কৈলাসহর  মন্ডল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প সমাবেশ৷ বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই শাসক দল ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে৷  তার মধ্যে বর্তমানে তারা জনবিশ্বাস যাত্রা শুরু করেছে৷ বর্তমানে শাসক দল বিরোধী দলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে গেছে বলা যায়৷ কৈলাশহর পুরপরিষদের সামনে এই জনসংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়৷  উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্জী, আসাম ও ত্রিপুরা বিজেপি এর ইনচার্জ  ফনিদ্র নাথ শর্মা, রাজ্য সম্পাদক অমিত রক্ষিত, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সংখ্যালঘু নেতৃ বিলকিস জাহান, নীতিশ দে, কৈলাশহর পুরো পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় প্রমূখ্য৷  এই জনসংকল্প সমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়৷

Releated Posts

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top