ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। ছোটদের ক্রিকেটে জয় অব্যাহত রেখে এগুচ্ছে মৌচাক প্লে সেন্টারও। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় মৌচাক প্লে সেন্টার ৮ উইকেটের ব্যবধানে তরুণ সংঘ প্লে সেন্টারকে হারিয়ে টানা জয় পেয়েছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে মৌচাক প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতির জন্য ম্যাচে ওভার কমিয়ে ১৫ করা হয়। তরুণ সংঘ প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে সীমিত ১৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে। দলের পক্ষে কিষাণ সরকার সর্বাধিক ২৬ রান পায়। মৌচাক প্লে সেন্টারের বোলার শিবম দত্ত, নীরব দাস ও আইজ্যাক দেববর্মা প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে মৌচাক প্লে সেন্টার ১০ ওভার দুই বল খেলে ২ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অক্ষিত দেবনাথের ২৪ এবং ভিকি সাহার অপরাজিত ২৪ রান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী দলের আইজ্যাক দেববর্মা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

ছোটদের ক্রিকেটে তরুণ সংঘকে হারিয়ে মৌচাকের জয় অব্যাহত
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















