ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। সুপার ওভারে দুর্দান্ত জয় পেয়েছে স্টার্স। হারিয়েছে টাইটান্সকে। স্টার্স-এর খেলোয়ারদের মতে এটি তাদের প্রথম ম্যাচে পরাজয়ের মোক্ষম জবাব। বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি লীগের উদ্বোধনী ম্যাচে টাইটান্স ৩৪ রানের ব্যবধানে স্টার্সকে পরাজিত করেছিল। আজ, শুক্রবার লীগের রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে স্টার্স সুপার ওভারে টাইটান্স-কে পরাজিত করেছে। এদিকে ৬ দলীয় টি-টোয়েন্টি লীগের সুপার ফোর অর্থাৎ সেমিফাইনালে উন্নীত চার দল নিশ্চিত হয়েছে। যে চারটি দল সেমিফাইনালে খেলবে সেগুলি হলো: সিপাহীজলা স্টার্স, ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স, ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স এবং ইউনাইটেড নর্থ রাইডার্স। শুক্রবারে অনুষ্ঠিত লীগের শেষ ম্যাচে টস জিতে সিপাহীজলা স্টার্স প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। মন্দালোকের কারণে ম্যাচ পাঁচ ওভার কমিয়ে ১৫ করা হয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ওয়েস্ট ত্রিপুরা টাইটান্স নির্ধারিত ১৫ ওভারে আট উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সিপাহীজলা স্টার্সও সীমিত ১৫ ওভারে আট উইকেট হারিয়ে ৪৬ রান পায়। ম্যাচ টাই হলে সুপার ওভারের আশ্রয় নিতে হয়। সুপার ওভারে সিপাহীজলা স্টার্স রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয়। এদিকে, দিনের শুরুতে ওয়েস্ট ত্রিপুরা স্ট্রাইকার্স ও ধলাই ওয়ারিয়র্সের ম্যাচটি কুয়াশা ও মন্দালোকের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষিত হয়।

সুপার ওভারে স্টার্স জয়ী ২টি সেমিফাইনাল ম্যাচ আজ
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















