News Flash

  • Home
  • প্রধান খবর
  • বালুরঘাটে দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে থানায় বিজেপি
Image

বালুরঘাটে দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে থানায় বিজেপি

দক্ষিণ দিনাজপুর, ৬ জানুয়ারি (হি. স.) : বিজেপির ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল তাদের সভা করতে গিয়ে বিরোধীদের পতাকা নষ্ট করেছে। এই ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বিজেপির তরফে। যদিও তৃণমূল বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে।

গত ৩ তারিখ বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে আবাস যোজনা-সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিজেপি বিক্ষোভ সমাবেশ করে। সেখানে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলেরও সভা। শুক্রবার এই সভা দুপুরে। সেই সভাকে সামনে রেখেই এই তরজা শুরু হয়েছে। ভোট যত এগিয়ে আসছে, ততই জেলায় জেলায় রাজনৈতিক তরজা বাড়ছে।

দু’দিন আগেই বিজেপি সভা করে বালুরঘাটে। সভার আগে একটি মিছিলও হয়। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা ইনচার্জ শঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাপি সরকার, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ছিলেন। এদিন মঙ্গলপুর থেকে মিছিলটি বের হয়ে গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। এরপরই সেখানে হয় বিক্ষোভ সভা। বিজেপির দাবি, এরই পাল্টা সভা করছে তৃণমূল।

Releated Posts

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top