News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে তরুণ সংঘের বিরুদ্ধে দুর্দান্ত জয় দশমীঘাট প্লে সেন্টারের
Image

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে তরুণ সংঘের বিরুদ্ধে দুর্দান্ত জয় দশমীঘাট প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। খুদেদের ক্রিকেটে দুর্দান্ত জয় দশমি ঘাট প্লে সেন্টারের। হারিয়েছে তরুণ সংঘ প্লে সেন্টারকে। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় দশমি ঘাট প্লে সেন্টার ১২ রানের ব্যবধানে তরুণ সংঘ প্লে সেন্টারকে হারিয়ে চমক তৈরি করেছে। খেলা ছিল ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে তরুণ সংঘ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। কুয়াশা ও মন্দ আলোর কারণে খেলা তিন ওভার কমিয়ে নেওয়া হয়। সীমিত ৩৭ ওভার খেলে দশমী ঘাট প্লে সেন্টার ছয় উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহুল মিয়ার ৫৪ রান এবং শুভম গনের ৩৩ রান উল্লেখযোগ্য। ওপেনার বিপ্রনীল চৌধুরী পেয়েছে ২৯ রান। এছাড়া, ক্রীশ ভৌমিকও ২৩ রান সংগ্রহ করে। তরুণ সংঘের অনুপম ঘোষ দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সংঘ নয় উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করতেই সীমিত ৩৭ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে সায়ন্তন রায় ৫০, অনুপম ঘোষ ৩৮ রান এবং কিষাণ সরকার ২১ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা হয়নি। দশমি ঘাটের বোলার রাজবীর দেব তিনটি এবং ক্রীশ ভৌমিক দুটি উইকেট পেয়েছে। বিজয়ী দশমি ঘাটের অলরাউন্ডার ক্রীশ ভৌমিক  পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের স্বীকৃতি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top