News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে জুটমিলকে হারিয়ে এ.ডি নগরের জয় অব্যাহত
Image

ছোটদের ক্রিকেটে জুটমিলকে হারিয়ে এ.ডি নগরের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। ছোটদের ক্রিকেটে জয় অব্যাহত রেখে এগুচ্ছে এডি নগর প্লে সেন্টারও। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় এডি নগর প্লে সেন্টার ৬ উইকেটের ব্যবধানে জুটমিল প্লে সেন্টারকে হারিয়ে টানা জয় পেয়েছে। খেলা ছিল নীপকো গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে জুটমিল প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩১ ওভার খেলে ৫৮ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। দলের পক্ষে তন্ময় ভৌমিক সর্বাধিক ২৩ রান উল্লেখ করার মতো। এডি নগরের বোলার স্নেহাল দত্ত ১৬ রানে তিনটি এবং তুহিন দেবনাথ ও তীর্থ চক্রবর্তী দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে এডি নগর প্লে সেন্টার ১২ ওভার ৪ বল খেলে ৪ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। স্নেহাল দত্ত অপরাজিত থেকে ২১ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া দেবজিৎ সরকার পেয়েছে ১১ রান। জুটমিল প্লে সেন্টারে তন্ময় শীল ও গৌরব মজুমদার দুটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top