News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হল ক্রিকেটার ঋষভ পন্থকে
Image

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হল ক্রিকেটার ঋষভ পন্থকে

দেহরাদুন, ৪ জানুয়ারি (হি.স.) : বুধবার দু–দুনের ম্যাক্স হাসপাতাল থেকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হল উত্তরাখণ্ডের রুরকির নরসানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ক্রিকেটার ঋষভ পন্তকে। যদিও তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানা গেছে। হাঁটুর চোটের উন্নত চিকিৎসার জন্য তাকে দেরাদুন ম্যাক্স থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার বিসিসিআইয়ের উদ্যোগে তাকে ম্যাক্স হাসপাতাল থেকে দুপুর ২টায় একটি অ্যাম্বুলেন্সে করে জলি গ্রান্ট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বই নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে মুম্বই গিয়েছেন চিকিৎসকদের একটি দল এবং তাঁর মা ও বোনও।

উল্লেখ্য, গত ৬ দিন ধরে তিনি দুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার কোমর, মাথায় ও পায়ে গুরুতর জখম ছিল। চিকিৎসকদের মতে, তিনি পুরোপুরি সচেতন এবং তার আঘাতের উন্নতি হলেও কিন্তু হাঁটুর ফোলা কমেনি বলে তার এমআরআই করা হয়নি। তার লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার চিকিৎসা এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে করা হবে।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top