News Flash

  • Home
  • দিনের খবর
  • বেসরকারিকরণের বিরুদ্ধে ৮৬ হাজার বিদ্যুৎ কর্মীর তিন দিনের ধর্মঘট মহারাষ্ট্রে
Image

বেসরকারিকরণের বিরুদ্ধে ৮৬ হাজার বিদ্যুৎ কর্মীর তিন দিনের ধর্মঘট মহারাষ্ট্রে

মুম্বই, ৪ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রে বিদ্যুৎ বিভাগের বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছে বিদ্যুৎ বিভাগের ৩১টি সংগঠনের কর্মীরা। এর জেরে মুম্বই শহরতলির, থানে, নাগপুর-সহ সাতটি জেলায় বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম্পানির পরিচালক বিশ্বাস পাঠক জানান, হঠাৎ করে বিদ্যুৎ শ্রমিকদের ধর্মঘটের কারণে সেবা ব্যাহত হয়েছে। এ কারণে ধর্মঘটে যাওয়া কর্মচারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গিয়েছে, জানুয়ারি থেকে থানে, মুলুন্ড, ভান্ডুপ, নভি মুম্বই, বেলাপুর, পানভেলে আদানি ইলেকট্রিসিটি কোম্পানিকে বিতরণ লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে রাজ্যের ৮৬ হাজার বিদ্যুৎ কর্মী, ইঞ্জিনিয়র, অফিসার, কর্মী এবং ৪২ হাজার চুক্তি কর্মী বিক্ষোভ করেছেন। এর জেরে রাজ্য জুড়ে পাওয়ার গ্রিড ব্যর্থতার সম্ভাবনা রয়েছে। ৩১টি প্রতিষ্ঠানের কর্মীরা ধর্মঘটে অংশ নিয়েছেন। তবে, ধর্মঘটের সময় রাজ্যের গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করেছে। বিদ্যুৎ কর্মচারীদের শুরু হওয়া আন্দোলনে তাদের কোনো অর্থনৈতিক দাবি নেই। তাদের দাবি, পুঁজিপতিদের কাছে বিক্রি করা উচিত নয়। মহারাষ্ট্র রাজ্য বিদ্যুৎ কর্মচারী, ইঞ্জিনিয়র, অফিসার সংগ্রাম সমিতি দাবি করেছে যে পুঁজিপতিরা মুনাফা অর্জনের লক্ষ্যে বিদ্যুৎ পরিষেবাতে প্রবেশ করছে।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top