News Flash

Image

ডিলিমিটেশনের প্রতিবাদে বিক্ষোভ করিমগঞ্জে

করিমগঞ্জ (অসম), ৩ জানুয়ারি (হি.স.) : সীমান্ত জেলা করিমগঞ্জকে পৃথক করতে রাজ্য সরকারের ‘কুচক্রান্ত’-এর প্রতিবাদে উত্তাল জেলা সদর। আজ মঙ্গলবার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে এনএসইউআই এবং যুবকংগ্রেস যৌথভাবে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করে।

তাঁদের দাবি, অবিলম্বে করিমগঞ্জ জেলা থেকে বদরপুরকে আলাদা করার যে চক্রান্ত করা হচ্ছে তা বাতিল করতে হবে। অন্যথায় ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হবে জেলা জুড়ে। আর এর জন্য দায়ী থাকবে রাজ্য সরকার। সংগঠনগুলির নেতেরা বলেন, শাসকদলের নেতারা মেরুদণ্ডহীন। সাংসদ মানুষের কাছে থেকে টাকা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারেন। কিন্তু প্রতিবাদ করতে পারেন না। বিধায়করা নীরবতা পালন করছেন মুখ্যমন্ত্রীর ভয়ে। তবে কংগ্রেসিরা জেলার নাগরিকদের স্বার্থে প্রতিবাদ করে যাবেন।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top