News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শর্ট সার্কিট থেকে সিলিন্ডারে বিস্ফোরণ, পুড়ে ছাই রান্না ঘর
Image

শর্ট সার্কিট থেকে সিলিন্ডারে বিস্ফোরণ, পুড়ে ছাই রান্না ঘর

আগরতলা, ৩ জানুয়ারি (হি. স.) : শর্ট সার্কিট থেকে সিলিন্ডার বিস্ফোরণ এবং তাতেই পুড়ে ছাই রান্না ঘর। মঙ্গলবার দুপুরে আগরতলায় এডভাইজার চৌমুহনী এলাকার বাসিন্দা মনোজ দেববর্মার বসতবাড়ি অল্পেতে রক্ষা পেয়েছে। শুধু তাই নয়, আশপাশের বাড়িঘরও বরাত জোরে বেঁচে গেছে।

এদিন স্থানীয় মানুষ মনোজ দেববর্মার বাড়ি থেকে ধোয়া বের হতে দেখেন। মুহুর্তের মধ্যে দুইটি সিলিন্ডার পরপর বিস্ফোরণ ঘটে। আগুনের লেলিহান শিখা তাঁর বাড়িতে অন্য ঘড়েও ছড়িয়ে পরে। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। দমকলের চারটি ইঞ্জিন মিলে আগুন আয়ত্বে এনেছে।

জনৈক দমকল কর্মী জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে রান্না ঘরে দুইটি সিলিন্ডারে বিস্ফোরণ হয়েছে। তাতে, আগুন ছড়িয়ে পড়েছে। তিনি জানান, রান্না সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে, ওই বাড়ির অন্যান্য ঘর তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। ওই সময় পরিবারের সকল সদস্য বাড়িতেই ছিলেন। কোনক্রমে তাঁরা বেঁচে গেছেন। শুধু তাই নয়, আশপাশের বাড়িঘরও বরাত জোরে বেঁচে গেছে। 

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top