News Flash

  • Home
  • দিনের খবর
  • জামবনীতে আলু জমিতে হাতির তান্ডব , ব্যাপক ক্ষয়ক্ষতি
Image

জামবনীতে আলু জমিতে হাতির তান্ডব , ব্যাপক ক্ষয়ক্ষতি

ঝাড়্গ্রাম, ২ জানুয়ারি ( হি. স.) : ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তান্ডব লেগে রয়েছে। রোজ দিন সন্ধ্যা নামলেই দল বেঁধে সবজি ক্ষেতে, ধান জমিতে তান্ডব চালিয়ে দফারফা করছে ফসলের। এদিন সোমবার সকালে জামবনী রেঞ্জের ভালুকা বীটের পলাসি গ্রামে আলু জমিতে তান্ডব চালিয়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ১০ থেকে ১২ টি হাতির দল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে পলাসি গ্রামের দীনেশ মাহাতোর আলু জমিতে তান্ডব চালিয়েছে। যার ফলে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। স্থানীয় মানুষজনের অভিযোগ হাতি দলটি গত চার পাঁচদিন ধরে জামবনী রেঞ্জের ভালুকা বীট এলাকায় তান্ডব চালিয়ে শীতকালীন সবজির ক্ষয়ক্ষতি করছে। বনদফতরকে হাতি গুলি তাড়ানো জন্য বারে বারে জানানো হলেও তারা হাতি তাড়ানোর কোন ব্যাবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন বাসিন্দারা।
উল্লেখ্য, গত শুক্রবার দিন সকালে ভালুকা বীট মুড়াকাটি গ্রামে দীলিপ পালের কুমড়ো, শশা, ঝিঙ্গে বাড়িতে হানা দিয়ে ব্যাপক সবজির ক্ষয়ক্ষতি করেছে হাতি। কৃষকদের অভিযোগ পাকা ধান তোলার সময়ও ব্যাপক পাকা ধান ক্ষয়ক্ষতি করেছে হাতি। এবার সবজি ক্ষেতে হানা দিচ্ছে হাতির দল। এদিকে হাতি যে পরিমান ক্ষয়ক্ষতি করছে সেই পরিমান ক্ষতিপূরণ দিচ্ছে না বনদফতর বলে অভিযোগ। যদিও বনদফতরের বক্তব্য হাতি গুলিকে ড্রাইভ করানো হচ্ছে কিন্তু আবারও ঘুরে ফিরে চলে আসছে হাতি। আর যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি করছে তারা প্রত্যেকেই সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।

Releated Posts

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026

নতুন উড়ান প্রকল্পে ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল: অসামরিক বিমান পরিবহণমন্ত্রী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের জন্য দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অসামরিক বিমান পরিবহণ…

ByByNews Desk Sep 22, 2026

চার রাজ্যে বিধান পরিষদ নির্বাচনের সূচি ঘোষণা কমিশনের, উত্তরপ্রদেশে ১১ আসনে ভোট

লখনউ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): বিহার, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র—এই চার রাজ্যে বিধান পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের সূচি ঘোষণা করল…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top