News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ত্রিপুরা সফর, ধর্মনগর ও সাব্রুমে প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ত্রিপুরা সফর, ধর্মনগর ও সাব্রুমে প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী

ধর্মনগর/শান্তিরবাজার, ২ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিজেপির রথ যাত্রা অর্থাৎ জন বিশ্বাস যাত্রার সূচনায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি আগামী ৫ জানুয়ারি উত্তর ত্রিপুরা জেলায় কদমতলা এবং দক্ষিণ জেলায় সাব্রুমে রথ যাত্রার সূচনা করবেন। তাঁর সফর ঘিরে আজ প্রস্তুতি পর্যবেক্ষণে ধর্মনগর এবং সাব্রুমে গেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর(ডা:) মানিক সাহা। ধর্মনগরে বিবিআই মাঠ এবং সাব্রুম কলেজ সংলগ্ন মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সভার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেছেন তিনি।

এদিন সকালে হেলিকপ্টারে চেপে মুখ্যমন্ত্রী ধর্মনগর যান। সেখানে ওএনজিসি হেলিপ্যাডে নেমে তিনি সোজা চলে যান বিবিআই মাঠে। কদমতলা থেকে বিজেপির রথ যাত্রার সূচনা ঘিরে ধর্মনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সভার আয়োজন করা হয়েছে। তারই ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সাথে ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, যুবরাজ নগরের বিধায়িকা মলিনা দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলা শাসক ও জেলা পুলিশ সুপার এবং বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায় সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ। ধর্মনগরে প্রস্তুতি পর্যবেক্ষণ সেরে তিনি সাব্রুমে চলে যান। বিবিআই মাঠ পরিদর্শন ছাড়াও এদিন মুখ্যমন্ত্রী ডিএনভি স্কুল এবং উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন।

এদিকে, আজ দুপুর তিনটা নাগাদ হেলিকপ্টারে সাব্রুম যান। হেলিপ্যাডে তিনি প্রথমে সাব্রুম মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন পরিষেবা তিনি খতিয়ে দেখেন। সেখান থেকে তিনি সাব্রুম কলেজ সংলগ্ন মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সভাস্থল পরিদর্শনে যান। এদিন তাঁর সফরসঙ্গী ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাব্রুম বিধায়ক শংকর রায়, দক্ষিণ জেলা শাসক সাজু ওয়াজেদ, দক্ষিণ জেলা পুলিশ সুপার কুলবন্ত সিং ও বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিংকু রায় সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top