News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ড্রেনে অজ্ঞাত পরিচয় ষাটোর্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
Image

ড্রেনে অজ্ঞাত পরিচয় ষাটোর্ধ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরার রাজধানী আগরতলায় শ্রীকৃষ্ণ মন্দিরের পাশে ড্রেনে ষাটোর্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি এলাকায় ভিক্ষে করে দিন যাপন করতেন বলে দাবি স্থানীয়দের। সবচেয়ে চাঞ্চল্যের বিষয় হল, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাসভবনের ২০০ গজের মধ্যে ওই মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জি বি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

আজ দুপুরে শ্রীকৃষ্ণ মন্দির এলাকায় স্থানীয় মানুষ ড্রেনের জলে ডুবন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে জি বি হাসপাতালে পাঠিয়েছে। এ-বিষয়ে পূর্ব আগরতলা থানার সাব-ইন্সপেক্টর কৃষ্ণধন দেবনাথ জানিয়েছেন, ড্রেনের জলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁর ধারণা, ওই ব্যক্তি অবচেতন মনে ড্রেনে পড়েছেন এবং ওঠতে পারেননি। তাঁর বয়স আনুমানিক ৬৫-৭০ বছর হবে বলে মনে করেন সাব-ইন্সপেক্টর কৃষ্ণধন দেবনাথ। তিনি বলেন, ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top