News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নববর্ষের সকালে শিক্ষামন্ত্রীর ঘুম ভাঙলো বেকারদের জমায়েতে

নববর্ষের সকালে শিক্ষামন্ত্রীর ঘুম ভাঙলো বেকারদের জমায়েতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ নির্বাচন ঘোষণার আগেই চাকুরিতে নিযুক্তির দাবিতে রবিবার শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে পুনরায় জমায়েত হলো এস টি জি টি চাকরি প্রার্থী বেকাররা৷ নববর্ষের সকালে শিক্ষামন্ত্রীর ঘুম ভাঙলো বেকারদের জমায়েতে৷ দীর্ঘ আড়াই থেকে তিন মাস যাবত এস টি জি টি চাকুরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর বাড়ি, আবার কখনো উপমুখ্যমন্ত্রীর বাড়ি, আবার কখনো মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে জমায়েত হয়৷ দাবি তাদের সকলকে একসাথে নিয়োগ করার জন্য৷
শেষ পর্যন্ত শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন এই বিষয়টি নিয়ে মন্ত্রীদের সাথে কথা বলবেন৷ কিন্তু তারপরও রাতে ঘুম নেই এস টি জি টি চাকুরি প্রার্থীদের৷ রবিবার সকালে পুনরায় তারা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে গিয়ে জমায়েত হয়৷ তারপর শিক্ষামন্ত্রী রতন লাল নাথ তাদের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলেন৷ পরবর্তী সময়ে তারা শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে বের হয়ে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে জানান, শিক্ষামন্ত্রীর কাছ থেকে ১০৮১ জন নিয়োগের জন্য একটি ফাইল পাঠানো হয়েছিল অর্থমন্ত্রীর কাছে৷ আরো ১০০০ জনের অনুমোদন চাইতে একটি ফাইল অর্থমন্ত্রীর কাছে পাঠানোর জন্য দপ্তরকে বলেছেন মন্ত্রী৷অর্থমন্ত্রী তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা যদি ফাইল গুলিতে অনুমোদন দিয়ে দেয় তাহলে যারা চাকুরীর জন্য মন্ত্রীর বাড়ির সামনে জমায়েত হচ্ছে তাদের সকলের নাম মেরিট লিস্টে আসবে বলে অভিমত৷ চাকুরির দাবিদার যুবক যুবতীরা জানায়, এখনো তাদের ফলাফল প্রকাশ হয়নি৷ তাই পাশ ফেল নিয়ে তারা নিশ্চিত নয়৷ টি আর বি টি -র সাথে যোগাযোগ করে ফলাফল ঘোষণা করার জন্য দাবি জানানো হবে৷ যাতে নির্বাচনে আগে নিশ্চিত হতে পারে কতজন চাকরি জন্য মেরিট লিস্টে রয়েছে৷ তাই প্রশ্ণ হল কতজন পাশ ফেল রয়েছে তা না জেনে কিভাবে একসাথে ২,০৮১ জনকে নিয়োগের জন্য তারা দাবি করছেন৷ কিন্তু প্রশ্ণ হলো ফলাফল ঘোষণা হলে কতজন কাট অফ মার্ক পাবে সে তো বড় প্রশ্ণ৷  তারপর প্রকাশিত হবে মেরিট লিস্ট৷ কারণ যোগ্যতা বিচার করে নির্ভর করবে চাকরি৷ সুতরাং ফলাফল না ঘোষণা হতেই বহু সংখ্যক যুবক-যুবতীকে নিয়োগের জন্য ফাইল পাঠিয়ে অনুমোদন চাওয়া ভোটের আগে ললিপপ হতে পারে বলে মনে করছে অনেকে৷ এদিকে শিক্ষামন্ত্রী প্রতিদিন বেকার যুবক যুবতীদের আন্দোলন দেখে চিন্তিত৷ বেকার যুবক যুবতীরা হতাশাগ্রস্ত হয়ে মন্ত্রী বাড়ি প্রতিনিয়ত ঘেরাও করছে৷ কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি চালিয়েও বেকারের চোখে আর ধুলো দিতে পারছে না সরকার৷ কারণ নির্বাচন আর মাত্র কয়েকদিন এর মধ্যেই ঘোষণা হবে৷ দিশেহারা বেকার সমাজ হিসাব চাইতে শুরু করেছেন মন্ত্রীদের কাছে৷
রবিবার ফের শিক্ষামন্ত্রীর বাসভবনে যায় এস টি জি টি -২০২২-র পরীক্ষার্থীরা৷ এক প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন৷ ফের একবার এক সঙ্গে নিয়োগের দাবি জানান৷ এই মুহূর্তে গোটা বিষয়টিকে কেন্দ্র করে ধোঁয়াশা রয়েছে৷  
শিক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে বাইরে বেরিয়ে এসে এস টি জি টি পরীক্ষার্থীরা জানান মন্ত্রী তাদের বলেছেন নতুন করে একটি ফাইল চালানোর জন্য বলা হয়েছে৷ এতে ১ হাজার পদ এবং তা পূরণের বিষয়টির উল্লেখ করে অর্থ দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ তাদের আরো বক্তব্য এখন দেখার বিষয় অর্থ দপ্তর তাদের সম্পর্কে কতটা আন্তরিক৷ অর্থ দপ্তর আন্তরিক হলেই তাদের নিয়োগ সম্ভব বলে দাবী করেন এস টি জি টি পরীক্ষার্থীরা৷ তবে নির্ধারিত সময় জানানো হয়নি৷ মঙ্গলবার উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের সাক্ষাৎ করবেন বলে জানান তারা৷ টি আর বি টি-র কাছে ফলাফল প্রকাশ নিয়ে জানতে চাওয়া হবে৷ কিন্তু তালিকা প্রকাশ নিশ্চিত করুক টি আর বি টি এবার এই দাবী উত্থাপন করেন পরীক্ষার্থীরা৷

Releated Posts

জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক

কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…

ByByTaniya Chakraborty Jun 20, 2026

বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top