নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ রবিবার অদ্বৈত মল্লবর্মনের ১১০ তম জন্মদিন উদযাপন করা হয়৷ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মেলার মাঠ আম্বেদকর ভবনে এই দিনটি উদযাপন হয়৷ উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তথা বিধায়ক সুধন দাস ও প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব৷ প্রয়াত মন্ত্রী অনিল সরকার অদ্বৈত মল্লবর্মনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন৷ সরকার সিদ্ধান্ত করে মেলাঘরে প্রতিবছর তিন দিন ব্যাপী অনুষ্ঠান করত৷ তাঁর অবদান তুলে ধরতেই এই আয়োজন৷ জলজিবী অংশের মানুষের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন অদ্বৈত মল্লবর্মন৷ অর্থনৈতিক কারনে পড়াশুনা ছেড়ে কলকাতা চলে যান তিনি৷ খবু কম সময়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় অদ্বৈত মল্লবর্মনের৷ মৃত্যূর পর প্রকাশিত হয় তাঁর লেখা তিতাস একটি নদীর নাম৷ যা পরবর্তী সময় সিনেমাও হয়৷ কিন্তু বর্তমান সরকার মানুষকে টুপি পড়াতে তাঁর জন্ম দিন পালন করছেন৷ প্রান ছাড়াই মানুষকে দূরে রেখে টাকা খরচের জন্য এই জন্ম দিন বর্তমান সরকার উদযাপন করে বলে কটাক্ষ করেন বিধায়ক রতন ভৌমিক৷ নিরুত্তাপ ভাবে হয় উদযাপন৷ ভোট পাওয়ার জন্য এই রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি৷ এদিকে সাধারণ সম্পাদকও দাবি করেন পিছিয়ে পড়া অংশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার৷ শিক্ষার অর্থনৈতিক সব দিক দিয়ে সরকার তাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে বলে দাবি করেন সাধারণ সম্পাদক সুধন দাস৷

অদ্বৈত মল্লবর্মনের ১১০ তম জন্মদিন উদযাপন করল তপশিলি জাতি সমন্বয়
Tags:
Releated Posts
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ
আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…
ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ
উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…


















