News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অদ্বৈত মল্লবর্মনের ১১০ তম জন্মদিন উদযাপন করল তপশিলি জাতি সমন্বয়
Image

অদ্বৈত মল্লবর্মনের ১১০ তম জন্মদিন উদযাপন করল তপশিলি জাতি সমন্বয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ রবিবার অদ্বৈত মল্লবর্মনের ১১০ তম জন্মদিন উদযাপন করা হয়৷ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মেলার মাঠ আম্বেদকর ভবনে এই দিনটি উদযাপন হয়৷ উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তথা বিধায়ক সুধন দাস ও প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব৷ প্রয়াত মন্ত্রী অনিল সরকার অদ্বৈত মল্লবর্মনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন৷ সরকার সিদ্ধান্ত করে মেলাঘরে প্রতিবছর তিন দিন ব্যাপী অনুষ্ঠান করত৷ তাঁর অবদান তুলে ধরতেই এই আয়োজন৷ জলজিবী অংশের মানুষের জীবনের অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন অদ্বৈত মল্লবর্মন৷ অর্থনৈতিক কারনে পড়াশুনা ছেড়ে কলকাতা চলে যান তিনি৷ খবু কম সময়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় অদ্বৈত মল্লবর্মনের৷ মৃত্যূর পর প্রকাশিত হয় তাঁর লেখা তিতাস একটি নদীর নাম৷  যা পরবর্তী সময় সিনেমাও হয়৷ কিন্তু বর্তমান সরকার মানুষকে টুপি পড়াতে তাঁর জন্ম দিন পালন করছেন৷ প্রান ছাড়াই মানুষকে দূরে রেখে টাকা খরচের জন্য এই জন্ম দিন বর্তমান সরকার উদযাপন করে বলে কটাক্ষ করেন বিধায়ক রতন ভৌমিক৷ নিরুত্তাপ ভাবে হয় উদযাপন৷ ভোট পাওয়ার জন্য এই রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি৷ এদিকে সাধারণ সম্পাদকও দাবি করেন পিছিয়ে পড়া অংশের মানুষকে এগিয়ে নিয়ে যেতে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার৷ শিক্ষার অর্থনৈতিক সব দিক দিয়ে সরকার তাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে বলে দাবি করেন সাধারণ সম্পাদক সুধন দাস৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top