News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্রামগঞ্জে মালবাহী গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত ১৩
Image

বিশ্রামগঞ্জে মালবাহী গাড়ি দূর্ঘটনায় গুরুতর আহত ১৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ বিশ্রামগঞ্জের প্রমোদনগর এলাকায় শনিবার সন্ধ্যায় মালবাহী গাড়ি দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয় মোট ১৩ জন৷ জিবি হাসপাতালে রেফার করা ৯ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কা জনক৷ জানা যায় প্রমোদনগর এলাকায় রাস্তার কাজ চলছিল৷ এইদিন সন্ধ্যায় কাজ শেষে শ্রমিকরা  টি আর ০৩জি১৮৪৪  নাম্বারের একটি মালবাহী গাড়িতে করে বাড়িতে ফিরছিল৷ কিন্তু প্রমোদনগর এলাকায় গাড়িটি রাস্তার বাক নিতে গিয়ে উল্টে যায়৷ এতে গাড়িতে থাকা ২৫ জন শ্রমিকের মধ্যে ১৩ জন শ্রমিক গুরুতর ভাবে আহত হয়৷ দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়৷ আহত এক শ্রমিক জানান গাড়িটি রাস্তার বাক নিয়ে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়৷ এইদিকে বিশ্রামগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহতদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে৷ দুই জন স্বেচ্ছায় গোমতী জেলা হাসপাতালে রেফার নিয়ে চলে গেছে৷ জিবি হাসপাতালে রেফার করা ৯ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কা জনক৷ জিবি ও গোমতী জেলার হাসপাতালে রেফার করার পর যারা বাকি রয়েছে তাদেরকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে রেখে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে৷

Releated Posts

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top