News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে শিশু উৎসব অনুষ্ঠিত
Image

নব অঙ্গীকার সামাজিক সংস্থার উদ্যোগে শিশু উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷  শিশুদের উপর জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়৷ বড়দোয়ালি মধ্যপাড়া এলাকার নব অঙ্গীকার সামাজিক ও সাংসৃকতিক সংস্থার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির ও শিশু উৎসবের উদ্বোধন করে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷রাজধানীর বড়দোয়ালি মধ্যপাড়া এলাকার নব অঙ্গীকার সামাজিক ও সাংসৃকতিক সংস্থার উদ্যোগে রবিবার শুরু হল শিশু মেলা৷ একই সাথে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির৷ রক্তদান শিবির ও শিশু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন শিশু মেলার আসল উদ্দেশ্য সকলে বুঝতে হবে৷ শিশু মেলায় মনোবিজ্ঞান নিয়ে যারা পড়ালেখা করে তাদেরকে যুক্ত করতে পারলে ভালো হয়৷ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে সামনে রেখে শিশু মেলার আয়োজন করা হয়ে থাকে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, নিগমের কাউন্সিলার শম্পা চৌধুরী সহ অন্যান্যরা৷

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top