ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর।। স্টার্সের জয়জয়কার। ওয়ারিয়র্সকে হারিয়ে স্টার্স সুপার ফোরের লক্ষ্যে এগুচ্ছে। মেলাঘরের শহিদ কাজল স্মৃতি ময়দানে টিসিএ আয়োজিত বাইজুস ত্রিপুরা উইমেন্স টি-টোয়েন্টি ফিরতি লীগের খেলা চলছে। প্রথম লীগের মতো দ্বিতীয় সাক্ষাতেও সিপাহীজলা স্টারস পরাজিত করেছে ধলাই ওয়ারিয়র্সকে। প্রথম সাক্ষাতে ৫০ রানে স্টার্স জয়ী হলেও আজ দ্বিতীয় লড়াইয়ে সিপাহীজলা স্টার্স ৩৬ রানে ধলাই ওয়ারিয়র্স-কে পরাজিত করেছে। দিনের দ্বিতীয় খেলায় টস জিতে সিপাহীজলা স্টার্স প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুপ্রিয়া দাসের ৪১ রান এবং নিকিতা দেবনাথের অপরাজিত ৩৯ রান উল্লেখ করার মতো। জবাবে ব্যাট করতে নেমে ধলাই ওয়ারিয়রসের প্রিয়াঙ্কা আচার্য অপরাজিত ভূমিকায় ৭০ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেনি। চার উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করতেই ২০ ওভার ফুরিয়ে যায়। সুপ্রিয়া পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

প্রিয়াঙ্কার ব্যাটিং কাজে এলো না আবারো স্টার্সে হারলো ওয়ারিয়র্স
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…


















