News Flash

  • Home
  • দেশ
  • ২০২২-এ কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু ২৯ জন সাধারণ নাগরিকের, ৩ কাশ্মীরি পণ্ডিত-সহ ৬ জনই হিন্দু : এডিজিপি
Image

২০২২-এ কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত্যু ২৯ জন সাধারণ নাগরিকের, ৩ কাশ্মীরি পণ্ডিত-সহ ৬ জনই হিন্দু : এডিজিপি

শ্রীনগর, ৩১ ডিসেম্বর (হি.স.): চলতি বছর কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৯ জন সাধারণ নাগরিক। তাঁদের মধ্যে ২১ ছিলেন কাশ্মীরের বাসিন্দা ও বাকি ৮ জন অন্য রাজ্যের বাসিন্দা। শনিবার বর্ষশেষে এই কথা জানিয়েছেন কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার। তিনি বলেছেন, ২০২২ সালে কাশ্মীরে মৃত্যু হয়েছে ২৯ জন সাধারণ নাগরিকের, তাঁদের মধ্যে ২১ জন কাশ্মীরের বাসিন্দা। এই ২১ জনের মধ্যে ৬ জন হিন্দু (৩ জন কাশ্মীরি পণ্ডিত) ও ১৫ জন মুসলিম। বসিত দার এবং আদিল ওয়ানি ছাড়া এই সন্ত্রাসী অপরাধের সঙ্গে জড়িত সমস্ত সন্ত্রাসীকে নিরস্ত্র করা হয়েছে, এই দু’জনকেও শীঘ্রই নিরস্ত্র করা হবে।

২০২২ সালে সুরক্ষা বাহিনীর মৃত্যুতেও রক্তাক্ত হয়েছে কাশ্মীর উপত্যকা। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার বলেছেন, ২০২২ সালে সন্ত্রাসী হামলা ও এনকাউন্টারের সময় সুরক্ষা বাহিনীর ২৬ জন জওয়ান শহীদ হয়েছেন, তাঁদের মধ্যে ১৪ জন জম্মু-কাশ্মীর পুলিশের জওয়ান ছিলেন। সমস্ত সন্ত্রাসী অপরাধের সঙ্গে জড়িত বেশিরভাগ সন্ত্রাসীকে নিকেশ করা হয়েছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top