News Flash

  • Home
  • খেলা
  •  পাঞ্জাবের রঞ্জি ম্যাচ নিশ্চিত ড্র ত্রিপুরার ৩ পয়েন্ট সময়ের অপেক্ষায়
Image

 পাঞ্জাবের রঞ্জি ম্যাচ নিশ্চিত ড্র ত্রিপুরার ৩ পয়েন্ট সময়ের অপেক্ষায়

পাঞ্জাব-‌২০৩

ত্রিপুরা-‌১৮৪/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।।নিশ্চিত অমিমাংশিত হওয়ার পথে ত্রিপুরা-‌ পাঞ্জাব ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার দোরগোড়ায় ত্রিপুরা। শেষ দিনে লিড নিতে ত্রিপুরার দরকার মাত্র ১৯ রান। হাতে রয়েছে ৬ উইকেট। ফলে বড় কোনও অঘটন না ঘটলে মরশুমে তৃতীয় ম্যাচ থেকে আরও ৩ পয়েন্ট পেতে চলেছে ত্রিপুরা। রণজি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাবের ২০৩ রানের জবাবে তৃতীয় দিনের শেষে স্বাগতিক ত্রিপুরা ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করে। অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি। তবে এই মরশুমে ত্রিপুরার বড় প্রাপ্তি জুনিয়র ক্রিকেটার শ্রীদাম পাল। এখন পর্যন্ত ৩ ম্যাচের ৫ ইনিংসে ব্যাট করে ৩টি অর্ধশতরান করে সে। মন্দালোর জন্য দ্বিতীয় দিনেও পুরো ওভার খেলা হয়নি। বৃহস্পতিবার মাত্র ৬১ ওভার খেলা হয়। দ্বিতীয় দিনের বিনা উইকেটে ১৭ রান নিয়ে খেলতে নেমে এদিন শুরুতেই বিক্রম কুমার দাসকে (‌১১) হারায় ত্রিপুরা। দলের অন্য ওপেনার বিশাল ঘোষও (‌২৬) বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। ওই অবস্থায় ত্রিপুরাকে টেনে তোলার যাবতীয় দায়িত্ব কঁাধে তুলে নেন শ্রীদাম পাল এবং সুদীপ চ্যাটার্জি। ওই জুটি পাল্টা প্রতিরোধ গড়ে তুলেন। ঠান্ডা মাথায় বিপক্ষের যাবতীয় আক্রমণ রুখে দিয়ে স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা করেন। তৃতীয় উইকেটে ওই জুটি ১২১ বল খেলে যোগ করেন ৭৩ রান। ইতিমধ্যে মরশুমের তৃতীয় অর্ধশতরান করে নেন শ্রীদাম। আউট হওয়ার আগে ৮৪ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে ৬৫ রান করেন। প্রথম ২ ম্যাচের মতো এদিনও ব্যর্থ হয়েছেন তৃতীয় পেশাদার ক্রিকেটার দীপক ক্ষত্রী। ৪৭ বল খেলে করেন মাত্র ৭ রান ১ টি বাউন্ডারির সাহায্যে। ১৪২ রানে ৪ উইকেটের পতনের পর সুদীপের সঙ্গে রুখে দঁাড়ান দলনায়ক ঋদ্ধিমান সাহা। ওই জুটি দিনের শেষ‌‌ পর্যন্ত অবিচ্চিন্ন থেকে ত্রিপুরাকে ১৮৪ রানে পৌঁছে দেন। সুদীপ ১৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানে এবং ঋদ্ধিমান ৬৯ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান। সফররত দল পাঞ্জাবের পক্ষে বিনয় চৌধুরি (‌২/‌৩২) সফল বোলার। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top