News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির বিরুদ্ধে সবগুলি দলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান ত্রিপুরা পিপলস ফন্ট্রে
Image

বিজেপির বিরুদ্ধে সবগুলি দলকে ঐক্যবদ্ধ হতে আহ্বান ত্রিপুরা পিপলস ফন্ট্রে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ বিজেপি শাসন থেকে মুক্তি পেতে সবকটি গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে এক মঞ্চে শামিল হয়ে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার জন্য আবেদন জানালো ত্রিপুরা পিপলস পার্টি৷  বিধানসভা নির্বাচন  হাতে গোনা আর মাত্র কিছুদিন বাকি৷  নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে৷ একদিকে বিজেপি বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানিয়ে আসছে৷ অপরদিকে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ক্ষমতাচ্যুত  করার জন্য সর্বশক্তি নিয়ে মাঠে নামার চেষ্টা চালাচ্ছে৷ ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার  আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বিজেপির শাসনের তীব্র সমালোচনা করে আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী সব কটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার জন্য আবেদন জানিয়েছে৷ ঐক্যবদ্ধ জোটকে ত্রিপুরা পিপলস পার্টি সমর্থন জানাবে বলেও জানিয়েছে

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top