News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ আগরতলায় পুরাতন মোটরস্ট্যান্ডে শিলান্যাস হবে মাল্টি লেভেল কার পার্কিং বিল্ডিংয়ের
Image

আজ আগরতলায় পুরাতন মোটরস্ট্যান্ডে শিলান্যাস হবে মাল্টি লেভেল কার পার্কিং বিল্ডিংয়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷  শুক্রবার মুখ্যমন্ত্রীর হাত ধরে পুরনো মোটরস্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং তৈরির আনুষ্ঠানিক শিলান্যাস  করা হবে৷ পুরনো মোটরস্ট্যান্ডে মাল্টি লেভেল কার পার্কিং তৈরির কাজ আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে ভুমি পুজনের মাধ্যমে শুরু হবে৷ শহরকে যানজট মুক্ত করতে ২৮০ টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে সেই জায়গায়৷ পাশাপাশি উপরে থাকবে কমার্শিয়াল বিভিন্ন ধরনের হোটেল  শপিং মলসহ মাল্টিপ্লেক্স৷ উত্তর পূর্বাঞ্চলের  মধ্যে সবচেয়ে উঁচু ৫০ মিটার উচ্চতা সম্পন্ন হবে এই বিল্ডিং৷ প্রাইভেট পাবলিক পার্টনারশিপে তৈরি হবে এই বিল্ডিং৷ ৩০ বছরের জন্য লিজে এই জায়গাটি সরকার দিয়ে দিয়েছে প্রাইভেট কোম্পানির হাতে৷ ২০০ কোটি টাকা দিয়ে তৈরি হবে এই পার্কিং কমপ্লেক্স৷ সরকারকে ভাড়া দেবে প্রাইভেট কোম্পানি৷ তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হবে৷ পাশাপাশি ৩০ বছর পর্যন্ত প্রাইভেট কোম্পানির হাতে থাকবে তার মালিকানা৷ পরবর্তীতে যদি রাজ্য সরকারের সঙ্গে চুক্তি আরও বৃদ্ধি করতে চায় করতে পারবে৷ না হলে বিল্ডিং সহ সবকিছুই হয়ে যাবে রাজ্য সরকারের৷ এটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের দ্বিতীয় প্রজেক্ট৷এর আগে পলো টাওয়ার তৈরি হয়েছিল এরকম চুক্তির মাধ্যমে৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, জনবহুল এলাকায় যৌথ টহল

কাঁঠালিয়া, ২২ সেপ্টেম্বর:আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

স্কিম চালু, মানুষ পাচ্ছেন পানীয় জল, অথচ দু’বছর ধরে বকেয়া বিল! পুজোর আগে টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি ঠিকাদারদের

চড়িলাম, ২২ সেপ্টেম্বর:জল জীবন মিশনের প্রকল্পের কাজ শেষ হয়েছে প্রায় দু’বছর আগে। সেই প্রকল্প চালু হয়ে ইতিমধ্যেই সাধারণ…

ByByReshmi Debnath Sep 22, 2026

চলতি মাসের মধ্যেই বনমালীপুরের জোড়া পুকুর ও মহিলা কলেজ সংলগ্ন জলাশয় পরিষ্কারের আশ্বাস মেয়রের

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে…

ByByReshmi Debnath Sep 22, 2026

গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির সমর্থনে বিরজিত, মথার দিকে কি পা বাড়াচ্ছেন? উঠছে প্রশ্ন

কৈলাসহর, ২২ সেপ্টেম্বর: তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মনের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানালেন কৈলাসহরের কংগ্রেস…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top