News Flash

Image

টাউন প্রতাপগড়ে হেরোইন সহ গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷   রাজধানী আগরতলা শহরের টাউন প্রতাপগড় রামঠাকুর গার্লস সুকল সংলগ্ণ এলাকার একটি বাড়িতে আনা দিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ৷  নেশার সাগরে ভাসছে রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকা৷ নেশার কবলে পড়ে যুবসমাজ ক্রমশ ধবংস হয়ে যাচ্ছে৷ রাজ্যকে নেশা মুক্ত করার জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ রাজ্য পুলিশ ও নিরাপত্তা কর্মীরা রাজ্যের বিভিন্ন স্থানে নেশা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পাচ্ছে৷ আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা শহরের টাউন প্রতাপগড় এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ হেরোইন সহ এক যুবককে জালে তুলতে সক্ষম হয়েছেন৷ আটক যুবকের নাম  সুমন দেব৷   তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে৷ অপর এক যুবক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ তার নাম লিটন দাস ওরফে কালু৷  পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া পাঁচ গ্রাম হিরোইন পুলিশ উদ্ধার করেছে৷  এই অভিযানে পুলিশ মোট ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে৷হেরোইন সহ আটক সুমন দাসকে জিজ্ঞাসাবাদ করে পলাতক যুবক সম্পর্কে বেশ কিছু তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে৷ সে অনুযায়ী পলাতক যুবককে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ বৃহস্পতিবার সদরের মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস সাংবাদিকদের জানান পূর্ব থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে৷ এর দুদিন আগেও পুলিশ অভিযান চালিয়ে এ ধরনের সাফল্য পেয়েছে৷ নেশা মুক্ত রাজ্য গঠন করার লক্ষ্যে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

তৈবান্দলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৫০০’র অধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রাক মুহূর্তে ক্রমশ ভাঙছে তিপরা মথা, শক্তিশালী হচ্ছে বিজেপি।…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

এডিসি নির্বাচনকে সামনে রেখে সাব্রুমে বিজেপির জনসংযোগ অভিযান

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৭ পূর্ব মুহুরীপুর-ভুরাতলী…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top