নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের টাউন প্রতাপগড় রামঠাকুর গার্লস সুকল সংলগ্ণ এলাকার একটি বাড়িতে আনা দিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ৷ নেশার সাগরে ভাসছে রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকা৷ নেশার কবলে পড়ে যুবসমাজ ক্রমশ ধবংস হয়ে যাচ্ছে৷ রাজ্যকে নেশা মুক্ত করার জন্য সরকারের তরফে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ রাজ্য পুলিশ ও নিরাপত্তা কর্মীরা রাজ্যের বিভিন্ন স্থানে নেশা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পাচ্ছে৷ আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা শহরের টাউন প্রতাপগড় এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ হেরোইন সহ এক যুবককে জালে তুলতে সক্ষম হয়েছেন৷ আটক যুবকের নাম সুমন দেব৷ তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে৷ অপর এক যুবক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ তার নাম লিটন দাস ওরফে কালু৷ পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া পাঁচ গ্রাম হিরোইন পুলিশ উদ্ধার করেছে৷ এই অভিযানে পুলিশ মোট ১৭ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে৷হেরোইন সহ আটক সুমন দাসকে জিজ্ঞাসাবাদ করে পলাতক যুবক সম্পর্কে বেশ কিছু তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে৷ সে অনুযায়ী পলাতক যুবককে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ বৃহস্পতিবার সদরের মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস সাংবাদিকদের জানান পূর্ব থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে৷ এর দুদিন আগেও পুলিশ অভিযান চালিয়ে এ ধরনের সাফল্য পেয়েছে৷ নেশা মুক্ত রাজ্য গঠন করার লক্ষ্যে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷

টাউন প্রতাপগড়ে হেরোইন সহ গ্রেপ্তার যুবক
Tags:
Releated Posts
উচ্ছেদে অনড় প্রশাসন, ৬৭ ব্যবসায়ীর সঙ্গে বৈঠক, বিশ্রামগঞ্জ বাজারে জাতীয় সড়কের সরকারি জমি দ্রুত খালি করার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জুলাই: জাতীয় সড়কের জন্য নির্ধারিত সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে।…
আমবাসায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, দেহ উদ্ধার বিছানার নিচ থেকে; পলাতক অভিযুক্ত
আমবাসা, ৩ জুলাই: ধলাই জেলার আমবাসায় এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের…
বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে জেনারেটরে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল
বিলোনিয়া, ৩ জুলাই: বিলোনিয়ায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) কার্যালয়ে শুক্রবার দুপুরে জেনারেটরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…
উত্তর জেলার বিভিন্ন থানা পরিদর্শনে নর্দান রেঞ্জের ডিআইজি, মাদকবিরোধী অভিযানে আরও জোরদেওয়ার নির্দেশ
আগরতলা, ৩ জুলাই: মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করার লক্ষ্যে উত্তর ত্রিপুরার বিভিন্ন থানা পরিদর্শন করলেন নর্দান রেঞ্জের ডিআইজি…


















