News Flash

  • Home
  • প্রধান খবর
  • অরিজিৎ বাংলার গর্ব, তাঁকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার“, মন্তব্য কুণালের
Image

অরিজিৎ বাংলার গর্ব, তাঁকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার“, মন্তব্য কুণালের

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : অরিজিৎ সিং-এর অনুষ্ঠান বাতিল নিয়ে বিজেপি-র প্রচারের নিন্দা করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।

বৃহস্পতিবার কুণাল ফেসবুকে লিখেছেন, “অরিজিৎ সিং নিয়ে কুৎসা। বিজেপি বলছে, চলচ্চিত্র উৎসবে ‘গেরুয়া’ গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে। এটি ডাহা মিথ্যা।

অরিজিৎ ‘গেরুয়া’ গেয়েছেন ১৫/১২/২২। আর তার অনুষ্ঠান বাতিলের পর আগাম জমা পাঁচ লক্ষ টাকা ফেরত গিয়েছে ৮/১২/২২। তাহলে গেরুয়া যুক্তি কী করে আসে? সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে।
অরিজিতের অনুষ্ঠান হবে। তবে অন্য জায়গায়। ৯/১২/২২ অরিজিতের টিম অ্যাকোয়াটিকা বুক করতে টাকা জমা করেছে। আজও পরিদর্শন চলছে। সলমনের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। এ নিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর। সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে। অরিজিৎ বাংলার গর্ব। তাঁকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার।

উল্লেখ্য, সলমন খানকে নিয়ে অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল হয়েছে। সেটি মিলনমেলায় হবে। সেটির আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। কই , বিতর্ক হয় নি তো?“

Releated Posts

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top