News Flash

  • Home
  • দিনের খবর
  • কেঞ্জাকুড়ায় আশাকর্মী হেনস্থার ঘটনায় অভিযুক্ত গ্ৰেফতার
Image

কেঞ্জাকুড়ায় আশাকর্মী হেনস্থার ঘটনায় অভিযুক্ত গ্ৰেফতার

বাকুঁড়া, ২৯ডিসেম্বর (হি. স.) : আবাস যোজনার কাজে নিয়োজিত আশা কর্মীকে হেনস্হায় অভিযুক্ত সাহাবুল গায়েনকে বৃহস্পতিবার সকালে গ্ৰেফতার করেছে পুলিশ।

গত ২৬ ডিসেম্বর বাঁকুড়া সদর থানার কেঞ্জাকুড়া গ্ৰামপঞ্চায়েতের পাচীরডাঙ্গা গ্ৰামে জনৈক আশাকর্মীর বাড়িতে চড়াও হয় কিছু ব্যাক্তি । প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম বিয়োজন সংক্রান্ত অভিযোগে তারা আশাকর্মীকে তার ঘর থেকে বাইরে ডেকে নিয়ে এসে হেনস্থা করে। অভিযোগ তাকে শারীরিক ভাবেও নিগৃহীত করা হয়। এই ঘটনায় এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কেঞ্জাকুড়া বাজার থেকে অভিযুক্ত সাহাবুলকে গ্ৰেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ১৪৩,৩৪১,১৮৬,৩৫৩,৩৩২,সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।আজ তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়।তার জামিনের আবেদন খারিজ করে তার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Releated Posts

বিহারের সব সরকারি হাসপাতালে বসবে সিসিটিভি, জাতীয় ও রাজ্য সড়কে মোতায়েন হবে ১০০ অ্যাম্বুল্যান্স: স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার

পাটনা, ১ জুলাই (আইএএনএস): সরকারি হাসপাতালের পরিষেবা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপের ঘোষণা করলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমার।…

ByByNews Desk Jul 1, 2026

সাহারানপুর থেকে ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা যোগীর, স্কুলছুটের হার কমার দাবি

লখনউ, ১ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার সাহারানপুর থেকে রাজ্যব্যাপী ‘স্কুল চলো অভিযান-২০২৬’-এর দ্বিতীয় পর্যায়ের সূচনা…

ByByNews Desk Jul 1, 2026

পশ্চিমবঙ্গে ভুয়ো জাতিগত শংসাপত্র নেওয়া ও ইস্যুকারীদের গ্রেফতার করা হবে: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার অভিযোগ করেন, পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস…

ByBySandeep Biswas Jun 30, 2026

বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে পথে মারামারি, গ্রেফতার ৪ নেপালি নাগরিক

বেঙ্গালুরু, ৩০ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর বিধান সৌধের সামনে প্রকাশ্য রাস্তায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় চার নেপালি নাগরিককে…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top