News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এপিএসসি চাকরি কেলেংকারি : দুই গ্যাজেটেড অফিসারকে বিপ্লব শৰ্মা কমিশনের নোটিশ
Image

এপিএসসি চাকরি কেলেংকারি : দুই গ্যাজেটেড অফিসারকে বিপ্লব শৰ্মা কমিশনের নোটিশ

গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি)-এর চাকরি কেলেংকারির সঙ্গে জড়িত অভিযোগে রাজ্যে কর্মরত দুই গ্যাজেটেড অফিসারকে নোটিশ পাঠিয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লবকুমার শৰ্মা কমিশন।

২০১৪ সালে এপিএসসি পরীক্ষা কেলেংকারির এক বিস্ফোরক তথ্য উন্মোচন করেছে বিচারপতি বিপ্লব শৰ্মা কমিশন। বিজ্ঞপ্তি জারি করার আগে সহকারী পরীক্ষা নিয়ন্ত্ৰক এই দুই অফিসার নাম নিয়েছিলেন কমিশনের সামনে। পরবর্তীতে তদন্ত চালিয়ে তাঁদের বিরুদ্ধে অবসরপ্ৰাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শৰ্মা কমিশন লাভ করে বহু তথ্য।
এই দুজনের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা বাঁকা পথে এপিএসসির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গ্যাজেটেড অফিসারের চাকরি পেয়েছিলেন। যাঁদের নোটিশ পাঠানো হয়েছে তাঁরা রাজ্য পুলিশের ডিএসপি ভনিতা নাথ এবং আবগারি সুপারিনটেনডেন্ট মানবী দাস। দুই অফিসারকে আগামী ১৫ দিনের মধ্যে কমিশনের মুখোমুখি হতে নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top