News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটির স্পা-য় নারীদেহ ব্যবসা, যোরহাট থেকে গ্রাফতার আরও এক অভিযুক্ত মহিলা
Image

গুয়াহাটির স্পা-য় নারীদেহ ব্যবসা, যোরহাট থেকে গ্রাফতার আরও এক অভিযুক্ত মহিলা

গুয়াহাটি, ২৯ ডিসেম্বর (হি.স.) : গুয়াহাটির বিউটি পার্লার এবং স্পা-য় নারীদেহ ব্যবসা চালানোর অভিযোগে যোরহাট থেকে গ্রাফতার করা হয়েছে আরও এক অভিযুক্ত মহিলাকে। ধৃত মহিলাকে ইতিমধ্যে যোরহাট থেকে গুয়াহাটি নিয়ে আসা হয়েছে।

গুয়াহাটি মহানগরে কয়েকটি স্পা, বিউটি পাৰ্লারে নারীদেহ ব্যবসা চলছে বলে অভিযোগের ভিত্তিতে গত ২৭ ডিসেম্বর রাতে ক্রাইম ব্রাঞ্চের পৃথক পৃথক দল অভিযান চালিয়ে বেশ কয়েকটি স্পা, বিউটি পাৰ্লারের স্বত্বাধিকারী চার যুবতী-মহিলা সহ সাতজনকে গ্রেফতার করেছিল। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে যোরহাটের বরুয়া চারিআলির একটি বিউটি পাৰ্লারের স্বত্বাধিকারী ধৃত মহিলা।

যোরহাট থেকে তিনি গুয়াহাটির স্পায় নারীদেহ ব্যবসা চালাতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, পাঁচজনের একটি চক্ৰ বিভিন্ন ধরনের প্ৰলোভন দিয়ে বহু কিশোরী-যুবতীকে নারীদেহ ব্যবসায় জড়িত করছিল। এছাড়া অভিযানে ছয় নারীদেহ ব্যবসায়ী ছাড়াও অন্তত ১৬ যুবতী ও মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে সংগঠিত ক্রাইমব্রাঞ্চের আধিকারিকরা গুয়াহাটির উলুবাড়ি, রাজগড় এবং লাচিতনগর এলাকায় অভিযান চালিয়েছিলেন ধৃত ছয়জনের মধ্যে দুজন পুরুষ এবং চারজন মহিলা স্পা মালিক। তারা মিলি সিনহা, উষা দৈমারি, পাহি দাস, জানমণি দাস, চিন্ময় শর্মা এবং তন্ময় দাস। তাদের বিরুদ্ধে অভিযোগ, স্পা ও বিউটি পার্লারের আড়ালে এরা পতিতাবৃত্তি চালানো এবং মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

২০৩০ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট সবুজ শক্তির লক্ষ্যে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে অসমে ৬,০০০ মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top