News Flash

Image

ডেকোরেটারের দোকানে চুরি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৮ ডিসেম্বর৷৷   ডেকোরেটর দোকানে দুঃসাহসিক চুরি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকার জনমনে৷ অনুমান করা হচ্ছে গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে এই চুরি কান্ড সংঘটিত হয়৷ খবর পেয়ে ছুটে যায় পুলিশ৷ পুলিশ চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷  বিলোনিয়া মহকুমাধীন এসবিসি নগর পঞ্চায়েতের মনুর মুখ আমতলী এলাকার ডেকোরেটর দোকানে চুরি সংঘটিত হয়৷ বুধবার সকালে দোকান খুলতে এসে তালা ভাঙ্গা দেখে হতভম্ব হয়ে যায় দোকানের মালিক৷ সাথে সাথে দোকানের পাশ্ববর্তী লোকদের ডাকাডাকি করে ঘরে ঢুকেই মাথায় হাত৷ ডেকোরেটর সব  জিনিস পত্র লন্ডভন্ড হয়ে পরে আছে৷ জিনিস পত্রের খোজ নিতেই দেখে , দুইটা সাউন্ড সিস্টেম বক্স, মিক্সচার মেশিন সহ আরো অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী নেই৷ চোরর দল ডেকোরেটর দোকানে হানা দিয়ে এই সামগ্রী গুলি চুরি করে চম্পট দেয়৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে: অভিষেক

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

শিক্ষার পীঠস্থানেই একের পর এক চুরি,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকারা

বিশালগড়, ৮ আগস্ট: শিক্ষার পীঠস্থান হিসেবে পরিচিত বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

সোনামুড়া ট্রাফিক পয়েন্টে বেহাল রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সোনামুড়া, ৮ আগস্ট: নির্মাণের কয়েক মাসের মধ্যেই জাতীয় সড়কের বেহাল দশা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে সোনামুড়ায়। সোনামুড়া ট্রাফিক পয়েন্ট…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

প্রয়াত প্রবীণ সিপিআই(এম) নেত্রী গৌরী ভট্টাচার্য, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস

আগরতলা, ৮ আগস্ট: প্রয়াত হলেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী, প্রাক্তন বিধায়ক এবং নারী অধিকার আন্দোলনের বিশিষ্ট কর্মী কমরেড গৌরী…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top