News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর সাথে সাংগ্রাই ডান্স একাডেমির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
Image

মুখ্যমন্ত্রীর সাথে সাংগ্রাই ডান্স একাডেমির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের জনজাতিদের সার্বিক বিকাশে অত্যন্ত আন্তরিক৷ রাজ্য সরকার প্রধানমন্ত্রীর প্রদর্শিত পথেই জনজাতিদের কল্যাণে নিরন্তর কাজ করছে৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আজ বিকেলে সচিবালয়ে নিজ অফিস কক্ষে শান্তিরবাজারের সাংগ্রাই ডান্স একাডেমির এক প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকারকালে এই মন্তব্য করেন৷ মুখ্যমন্ত্রী এই শিল্পীদলের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীদিনেও এরা রাজ্যের মুখ উজ্জল করবে বলে আশা প্রকাশ করেন৷
উল্লেখ্য, আসন্ন প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের অন্যান্য রাজ্যের সাথে রাজ্যের সাংগ্রাই ডান্স একাডেমির শিল্পীদল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে৷ মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় প্রতিনিধিদলে ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের এমডিসি সঞ্জীব রিয়াং, সাংগ্রাই ডান্স একাডেমির সভাপতি কংথিং মগ, সম্পাদক রাজ মগ, শিক্ষাগুরু ক্রাইরি মগ চৌধুরী প্রমুখ৷

Releated Posts

ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে: অভিষেক

আগরতলা, ৮ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি আরও…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

শিক্ষার পীঠস্থানেই একের পর এক চুরি,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকারা

বিশালগড়, ৮ আগস্ট: শিক্ষার পীঠস্থান হিসেবে পরিচিত বিশালগড় হায়ার সেকেন্ডারি স্কুলে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

সোনামুড়া ট্রাফিক পয়েন্টে বেহাল রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

সোনামুড়া, ৮ আগস্ট: নির্মাণের কয়েক মাসের মধ্যেই জাতীয় সড়কের বেহাল দশা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে সোনামুড়ায়। সোনামুড়া ট্রাফিক পয়েন্ট…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

প্রয়াত প্রবীণ সিপিআই(এম) নেত্রী গৌরী ভট্টাচার্য, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস

আগরতলা, ৮ আগস্ট: প্রয়াত হলেন প্রবীণ সিপিআই(এম) নেত্রী, প্রাক্তন বিধায়ক এবং নারী অধিকার আন্দোলনের বিশিষ্ট কর্মী কমরেড গৌরী…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top