News Flash

  • Home
  • দিনের খবর
  • কালিয়াগঞ্জে মিলে ধান সেদ্ধ করার ড্রাম ফেটে মৃত্যু ব্যক্তির
Image

কালিয়াগঞ্জে মিলে ধান সেদ্ধ করার ড্রাম ফেটে মৃত্যু ব্যক্তির

কালিয়াগঞ্জ, ২৮ ডিসেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বোঁচাডাঙ্গা অঞ্চলের একটি মিলে ধান সেদ্ধ করার ড্রাম ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ ঘটনাটি ঘটেছে। আহত হন মিলের আরও চারজন কর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কান্দ্রু দেবশর্মা। তিনি ফতেপুর হাট এলাকার ধামজা সংসদের বাসিন্দা। আহতদের পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা পর আহতদের ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসক। কালিয়াগঞ্জের ফতেপুর এলাকার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের ধারে বসতিপূর্ণ এলাকায় অবস্থিত একটি ধানের মিল।

মিলের কর্মী বাজারু বর্মন জানান, প্রতিদিনের মত বুধবারেও মিলে কাজ করতে এসেছিলেন কান্দ্রু দেবশর্মা। বেলা গড়াতেই ড্রাম নির্মিত বয়লারে গরম জল ও ধান দিয়ে আগুনের সাহায্যে চলছিল ধান সেদ্ধর কাজ। হঠাৎই একটি গরম ড্রাম ফেটে যায়। গরম বাষ্পের চাপে ড্রামটি উড়ে গিয়ে কান্দ্রু দেবশর্মার গায়ে লাগে। সেখানেই মৃত্যু হয় কান্দ্রু দেবশর্মার।

Releated Posts

মহানগর গ্যাসের প্রতিনিধি সেজে সাইবার প্রতারণা, মুম্বইয়ে ৪.৯৮ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার ২

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): মহানগর গ্যাস লিমিটেডের প্রতিনিধি পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা…

ByByNews Desk Aug 8, 2026

এনএইচএম কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রে পাঠানো হয়েছে: জম্মু-কাশ্মীরের স্বাস্থ্যমন্ত্রী

শ্রীনগর, ৮ আগস্ট (আইএএনএস): ন্যাশনাল হেলথ মিশন-এর কর্মীদের সাম্মানিক বাড়ানোর প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 8, 2026

কর্ণাটকে শিবম অ্যাসোসিয়েটসের মালিকের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি দ্বিতীয় দিনেও অব্যাহত

বেলগাভি (কর্ণাটক), ৮ আগস্ট (আইএএনএস): বহু কোটি টাকার কথিত আর্থিক জালিয়াতির ঘটনায় শিবম অ্যাসোসিয়েটসের মালিক শিবানন্দ নীলান্নভারের সঙ্গে…

ByByNews Desk Aug 8, 2026

বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানির অভিযোগে কলকাতায় তৃণমূলের যুব নেতা গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর এবং তাঁর মাকে শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top