News Flash

  • Home
  • খেলা
  • উইমেন্স টি-টোয়েন্টি লীগে জয় পেলো ওয়েস্ট স্টাইকার্স
Image

উইমেন্স টি-টোয়েন্টি লীগে জয় পেলো ওয়েস্ট স্টাইকার্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।।তৃতীয় জয় পেলো ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স পরাজিত করে ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্সকে। ২১ রানে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত বাইজুস মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আসরে এদিন সকালে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স প্রথমে ব্যাট নিয়ে ১৯.‌৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান করে। দলের পক্ষে প্রীয়াঙ্কা দাস ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, পায়েল নম:‌ ১৭ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অন্তরা দাস ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্সের পক্ষে সুলক্ষ্মণা রায় (‌৩/‌১৯), মাম্পি দেবনাথ (‌২/‌৮) এবং তনুশ্রী সাহা (‌২/‌১৯) সফল বোলার। জবাবে কেলতে নেমে ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্স নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুলক্ষ্মণা রায় ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং মাম্পি দেবনাথ ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (‌অপ:‌) রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সের পক্ষে হিরামণি গৌর (‌২/‌১১) এবং মামন রবি দাস (‌২/‌১৪) সফল বোলার। ম্যাচে ৪ ওভার বল করে ২ টি মেডেন সহ ৩ রান খরচ করে ১ উইকেট তুলে নেওয়ায় সেরা ক্রিকেটারের সম্মান পানি অন্তরা দাস। ‌‌‌‌‌‌

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top