ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।।তৃতীয় জয় পেলো ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স পরাজিত করে ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্সকে। ২১ রানে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত বাইজুস মহিলাদের টি-২০ ক্রিকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত আসরে এদিন সকালে ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্স প্রথমে ব্যাট নিয়ে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান করে। দলের পক্ষে প্রীয়াঙ্কা দাস ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০, পায়েল নম: ১৭ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ এবং অন্তরা দাস ২৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৮ রান। ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্সের পক্ষে সুলক্ষ্মণা রায় (৩/১৯), মাম্পি দেবনাথ (২/৮) এবং তনুশ্রী সাহা (২/১৯) সফল বোলার। জবাবে কেলতে নেমে ওয়েস্ট ত্রিপুরা টাইটেন্স নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭০ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সুলক্ষ্মণা রায় ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং মাম্পি দেবনাথ ১২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ (অপ:) রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। ওয়েস্ট ত্রিপুরা স্টাইকার্সের পক্ষে হিরামণি গৌর (২/১১) এবং মামন রবি দাস (২/১৪) সফল বোলার। ম্যাচে ৪ ওভার বল করে ২ টি মেডেন সহ ৩ রান খরচ করে ১ উইকেট তুলে নেওয়ায় সেরা ক্রিকেটারের সম্মান পানি অন্তরা দাস।

উইমেন্স টি-টোয়েন্টি লীগে জয় পেলো ওয়েস্ট স্টাইকার্স
Tags:
Releated Posts
ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে
নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…
নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও
কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…
কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল
কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ
নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…


















