ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। লীগ ফুটবল থেকে নাম প্রত্যাহারের আর্জি জানিয়েছে টাউন ক্লাব। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের মাঝপথে টাউন ক্লাব তাদের নাম প্রত্যাহারের আর্জি জানিয়েছে। ক্লাবের সম্পাদক রূপক সাহা এক আবেদনপত্রে দলের অধিকাংশ ফুটবলারের সিরিয়াস চোট রয়েছে বলে পরবর্তী দুটি ম্যাচ তাদের খেলতে প্রচন্ড অসুবিধে হবে। স্বাভাবিক কারণে চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল টুর্নামেন্টের সাব কমিটির সচিবের উদ্দেশ্যে লীগ ফুটবল থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছেন। এদিকে টি এফ এ থেকে টাউন ক্লাবের পরবর্তী দুটো ম্যাচ তথা ৩০ ডিসেম্বর জুয়েলস এসোসিয়েশনের বিরুদ্ধে এবং ২ জানুয়ারি রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে টাউন ক্লাবের দুটি ম্যাচ হবে না বলে জানানো হয়েছে।
2022-12-28

